এক্সপ্লোর

LPG Crisis: মাটির উনুনে ফুটছে খিচুড়ি, রদবদল মিড ডে মিলের মেনুতেও, LPG সঙ্কটে কাঠ-কয়লায় রান্নার সংস্কৃতি ফিরল খাস কলকাতায়

Kasba Earth Oven Cooking: কয়লার উনুন জ্বেলে চলছে রান্না-বান্না। দেখে মনে হতে পারে কোনও অজ পাড়া গাঁ।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রান্নার গ্য়াস সঙ্কটের জের। বাধ্য় হয়ে কসবার কমিউনিটি কিচেনে তৈরি করা হল মাটির উনুন। সেখানেই তৈরি করা হচ্ছে পড়ুয়াদের মিড ডে মিল। গ্য়াস সিলিন্ডার নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই বার বার দাবি করছে কেন্দ্র। কিন্তু একাধিক বার চেষ্টা করেও গ্যাস বুক করা যায়নি বলে জানিয়েছেন কমিউনিটি কিচেনের কর্ণধার। তাই খাস কলকাতার বুকে কয়লার উনুনেই চলছে রান্নাবান্না। (Kasba Earth Oven Cooking)

কয়লার উনুন জ্বেলে চলছে রান্না-বান্না। দেখে মনে হতে পারে কোনও অজ পাড়া গাঁ। কিন্তু আদতে তা নয়। এই ছবি খাস কলকাতার, কসবার।
পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে গ্য়াস সিলিন্ডারের জন্য় যে হাহাকারের পরিস্থিতি তৈরি হয়েছে, তাতেই বিপদে পড়ে এমন ব্য়বস্থা করতে হয়েছে কসবার এই কমিউনিটি কিচেনে। (LPG Crisis)

আপাতত নারকেল পাতা, কাঠ, কয়লা ব্য়বহার করে সেখানে তৈরি হচ্ছে পড়ুয়াদের মিড ডে মিল। ইঁট ও মাটি দিয়ে তৈরি উনুনে ফুটতে দেখা গেল খিচুড়ি। উনুনে আগুন ধরাতে রীতিমতো হিমশিম খেতে হয়। তার উপর ভারী ডেকচি তুলে বসানো, নামানোর পর্বও ছিল। আগুনের কাছে দাঁড়িয়েই ডেকচিতে হাতা নাড়তে দেখা যায় এক মহিলাকে। পাশাপাশি দু'টি উনুনে তখন খিচুড়ি ফুটছে। অন্য উনুনটিতে আগুন যাতে জ্বলতে থাকে, সেই মতো কাঠ, পাতা ঠেলে দিতে থাকেন একজন। 

কসবার এই কমিউনিটি কিচেনে প্রতিদিন প্রায় ২ হাজার ৬০০ পড়ুয়ার রান্না হয়। এখানকার কর্ণধার, রতন চক্রবর্তীর দাবি, রান্নার জন্য় মাসে ২৫টি বাণিজ্য়িক গ্য়াস লাগে তাঁদের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে গ্যাস পাওয়া যাচ্ছে না। তাই বাধ্য হয়ে উনুনে রান্না করতে হচ্ছে। এবিপি আনন্দকে তিনি বলেন, "LPG সঙ্কটের জন্য এটা করছি। ইরান আর আমেরিকার যুদ্ধে যে পরিস্থিতি তৈরি হয়েছে, ২৯-৩০ তারিখ থেকে স্টক শেষ। অত্যন্ত পরিশ্রম করে চার-পাঁচটা কাঠের উনুন তৈরি করেছি। বাচ্চাদের খাবার বন্ধ করিনি।" 

জ্বালানির এই সঙ্কটেরে জেরে বাচ্চাদের খাবারের মেনুতে কি কোনও পরিবর্তন ঘটেছে? রতন জানান, আগে সপ্তাহে ছয় দিন, ছয় রকম ছিল। এখন সপ্তাহে দু'দিন ডিম দিতে হচ্ছে তাঁদের। ধোঁয়ার মধ্যে, চোখজ্বালা, চোখে জল নিয়েই চলছে রান্না। 

কেন্দ্রীয় সরকারের তরফে বারবার দাবি করা হচ্ছে, গ্য়াস সিলিন্ডার নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। তবে এই কমিউনিটি কিচেনের কর্ণধারের দাবি, একাধিকবার চেষ্টা করলেও গ্য়াস বুকিং করতে পারেননি তিনি। তাঁর কথায়, "চেষ্টা করেছি। বুকিং নিচ্ছে না। বাণিজ্যিক LPG-র ওয়েবসাইটও বন্ধ করে দিয়েছে সরকার। আমার তো সবই বাণিজ্যিক সিলিন্ডার। বাধ্য হয়ে কাঠ-কয়লা ব্যবহার করছি।" জ্বালানি সঙ্কটে শহরের বুকে উনুনে রান্নার সংস্কৃতি ফিরতে চলল কি না, প্রশ্ন উঠতে শুরু করেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
Howrah News: ‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget