কলকাতা : যাঁরা অন্নপূর্ণা যোজনার ( Annapurna Yojna )  টাকার জন্য ইতিমধ্যেই আবেদন করেছেন, তাঁরা আজই টাকা পেয়ে যাবেন। কিন্তু যাঁরা আবেদন করেননি, তাঁরা ফর্ম ফিল আপ করে জমা করলে, যাঁরা যোগ্য ও ভারতের নাগরিক। তাঁরা ৫-৭ দিনের মধ্যেই অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পেয়ে যাবেন। অগ্নিমিত্রা বলেন, যাঁরা গত ১৫ বছর টাকা পাননি, তাঁরাও এই সুবিধা পান। তাই  যোগ্য প্রতি মহিলাকেই এই ফর্ম ফিল আপের অনুরোধ জানান মন্ত্রী  অগ্নিমিত্রা পাল ( Agnimitra Paul ) ।  

Continues below advertisement

এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, নতুন করে ফর্ম দিয়ে অন্নপূর্ণা যোজনার কাজ শুরু করতে হয়েছ। কারণ, ভোটার তালিকায় বাদ যাওয়া বহু নাম ছিল আগের সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার যোজনায়। ভারতীয় নয়, এমন কেউ সরকারি অর্থ পাক, সেটা কাম্য নয়। মুখ্যমন্ত্রী এদিন জানান, ২৮ লক্ষ ২৫ হাজারের বেশি মহিলার অ্য়াকাউন্টে ঢুকবে টাকা। ৭ দিন অন্তর অন্তর তালিকা সংশোধন করা হবে, এই পদ্ধতি  চলবে আগামী ৩ মাস। 

পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে 'অন্নপূর্ণা যোজনা' চালু করেছে। এই প্রকল্পে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা (যাঁরা আয়কর দেন না বা সরকারি চাকরি/পেনশন পান না) যোগ্য হিসেবে বিবেচিত হচ্ছেন। সহায়তার অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে। সর্বোপরি প্রাপকদের ভারতীয় হতেই হবে। কোনও অভারতীয়, অনুপ্রবেশকারী এই সুযোগ পাবেন না। 

Continues below advertisement

এই প্রকল্পের জন্য যোগ্য হতে হলে, মহিলাদের বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে, তাঁরা আয়করদাতা হলে হবে না। রাজ্য বা কেন্দ্রীয় সরকার, সংবিধিবদ্ধ সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো স্থায়ী সরকারি চাকরি বা নিয়মিত বেতন বা পেনশন গ্রহণ করতে পারবেন না। 

এসআইআর-২০২৬ কার্যক্রমের সময় মৃত, স্থানান্তরিত, তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা এই তালিকা থেকে বাদ পড়বেন। যে সকল সুবিধাভোগী এসআইআর ট্রাইব্যুনালে আপিল করেছেন অথবা নাগরিকত্ব (সংশোধন) আইনের অধীনে আবেদন জমা দিয়েছেন, তাদের আবেদনগুলির আইনগত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা আর্থিক সহায়তা পেতে থাকবেন।                  

আরও পড়ুন : নতুন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? নাম প্রস্তাব সমর্থন ৫৮ জন তৃণমূল বিধায়কের