এক্সপ্লোর

Anubrata Mondal: খাবার টেবিলে কী কথা কেষ্টর সঙ্গে! আরও তিন জনকে দিল্লিতে তলব ইডি-র

Cattle Smuggling Case: অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদের নেতা কৃপাময় ঘোষকে দিল্লিতে তলব ইডির। তলব অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের গাড়ির চালক তুফান মিদ্যাকে।

কলকাতা: গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) এ বার আরও তিনজনকে দিল্লিতে তলব করল এনফোর্সমেন্ট ডিরক্টরেট (Enforcement Directorate)। আগামী ২০ মার্চের মধ্যে দিল্লিতে হাজিরার নির্দেশ ইডি-র। দিল্লিতে তলব করা হয়েছে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) নেতা কৃপাময় ঘোষকে। অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের গাড়ির চালক তুফান মিদ্যাকেো ডেকে পাঠিয়েছে ইডি। এ ছাড়াও, তলব করা হয়েছে লাভপুর কলেজের নন টিচিং স্টাফ এবং রাঁধুনি বিজয় রজককে। ঘটনাচক্রে এঁদের মধ্যে দু'জনকে দোলের দিন অনুব্রতর সঙ্গে দেখা গিয়েছিল। শক্তিগড়ের হোটেলে এক টেবিলে বসে অনুব্রতর সঙ্গে প্রাতরাশ সারেন কৃপাময় এবং তুফান।

কৃপাময়, তুফান এবং বিজয়কে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য নিয়ে আসার নির্দেশ 

গত ৭ মার্চ, দোলের দিন দিল্লি যাওয়ার সময় আসানসোল থেকে কলকাতার পথে শক্তিগড়ে প্রাতরাশ সারেন অনুব্রত। সেখানে তৃণমূল ছাত্র পরিষদের নেতা কৃপাময় এবং সুকন্যার গাড়িচালক তুফানের সঙ্গে এক টেবিলে বসে খাওয়া-দাওয়া করেন অনুব্রত। বেশ কিছু ক্ষণ কথাও বলেন। কৃপাময়, তুফান এবং বিজয়কে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য নিয়ে আসার নির্দেশ দিয়েছে ইডি। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, অন্যত্র টাকা পাঠাতে ওই   তিনজনের অ্যাকাউন্ট বিভিন্ন সময় ব্যবহার হয়েছে।

অন্য দিকে, ২০ মার্চের মধ্যে ফের সুকন্যাকে দিল্লিতে তলব করেছে ইডি। এর আগে ডাকা হলেও, দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা দেননি অনুব্রতর  মেয়ে সুকন্যা। সূত্রের খবর, হাজিরার জন্য ইডির কাছে আরও সময় চান তিনি। তাতেই ২০ মার্চ পর্যন্ত তাঁকে সময় দিয়েছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, মেয়ের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে অনুব্রতকে। 

আরও পড়ুন: Mamata Banerjee : চাকরিচ্যুতদের পক্ষে সওয়াল, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে বিকাশ ভট্টাচার্য

এর আগে, দিল্লিতে অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারিকে দফায় দফায় জেরা করে ইডি। তাঁকে ছ'দিনের হেফাজতে নেওয়া হয়েছে।  মামলা সংক্রান্ত প্রশ্নের উত্তরে কেঁদে ফেলেন মণীশ। জানান, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়ে কাজ করাটাই তাঁর ভুল হয়েছে। তবে ইডি সূত্রে খবর, অনুব্রতর কোটি কোটি টাকার হালহকিকত, সব জানেন মণীশ। 

অনুব্রতর কোটি কোটি টাকার হালহকিকত জানেন মণীশ!

আদালতে ইডি জানায়, মণীশ অনুব্রতর হিসাবরক্ষক। অনুব্রতর হয়ে তিনিই এই অপরাধকে এগিয়ে নিয়ে গিয়েছেন। অনুব্রতর হয়ে একাধিক ভুয়ো সংস্থা তৈরির পাশাপাশি, কর্মীও নিয়োগ করতেন তিনি। শুধু তাই নয়, ইডি-র দাবি, জিজ্ঞাসাবাদে অনুব্রত জানিয়েছেন, টাকা তছরুপের সঙ্গে মণীশ জড়িত। তিনি সব জানেন। দেহরক্ষী সায়গল হোসেনের হয়েও তিনি আর্থিক দুর্নীতি করেছেন।

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget