এক্সপ্লোর

Behala Accident: স্কুটির মত্ত চালকের বেপরোয়া গতিতে ধাক্কা রিকশায়, রাস্তায় ছিটকে পড়লেন মা-শিশু!

Accident in Behala: স্থানীয়রা দু'জনকে উদ্ধার করে নারায়ণা হাসপাতালে পাঠান। স্কুটির আরোহী ২ যুবককে ধরে ফেলেন স্থানীয়রা।

কলকাতা: ফের বেহালায় ভয়ঙ্কর দুর্ঘটনা। রিকশায় বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে দুর্ঘটনায় জখম মা ও শিশুপুত্র। 

স্কুটির চালক ও যাত্রীরা মত্ত অবস্থায় ছিলেন, এমনটাই অভিযোগ স্থানীয়দের। পুলিশ সূত্রে খবর, ছেলেকে নিয়ে রিকশায় যাচ্ছিলেন মহিলা। ছাতাপার্ক থেকে পর্ণশ্রী পদ্মপুকুরের দিকে যাচ্ছিল স্কুটি। ৩ যাত্রী-সহ বেপরোয়া গতিতে রিকশায় ধাক্কা স্কুটির। রিকশা থেকে রাস্তায় ছিটকে পড়েন মা ও শিশু।

স্থানীয়রা দু'জনকে উদ্ধার করে নারায়ণা হাসপাতালে পাঠান। স্কুটির আরোহী ২ যুবককে ধরে ফেলেন স্থানীয়রা। পুলিশ গিয়ে ২ জনকে থানায় নিয়ে যায়, বাজেয়াপ্ত স্কুটি। মহিলার পায়ে গুরুতর চোট, শিশুও আহত, খবর হাসপাতাল সূত্রে। 

এদিকে, আজ সল্টলেকে ডেলিভারি বয়ের বাইকের পিছনে বেপরোয়া গাড়ির ধাক্কা, উল্টে ডেলিভারি বয়কেই মারধরের অভিযোগ মত্ত গাড়ি চালকের বিরুদ্ধে। গুরুতর জখম ডেলিভারি বয়। গতকাল রাত ১১টা নাগাদ সল্টলেকের বিধাননগর মহকুমা হাসপাতালের উল্টোদিকে দুর্ঘটনা ঘটে। সিটি সেন্টার আইল্যান্ড থেকে রামকৃষ্ণ আইল্যান্ডের দিকে যাচ্ছিলেন ডেলিভারি বয়। অভিযোগ, তাঁর বাইকের পিছনে সজোরে ধাক্কা মারে গাড়ি। ছিটকে গাড়ির ওপরে পড়েন ডেলিভারি বয়। ওই অবস্থায় গাড়ি থেকে নেমে মত্ত চালক ডেলিভারি বয়কে গালিগালাজ ও মারধর করেন। গুরুতর জখম ডেলিভারি বয়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। অভিযুক্ত গাড়ি চালককে আটক করেছে বিধাননগর উত্তর থানা।

এর আগে বুধবার সল্টলেকে বেপরোয়া গাড়ির ধাক্কা মারে অ্য়াপ বাইকে। এরপরই গাড়িতে আগুন ধরে যায়। রাস্তার রেলিং ও গাড়ির মাঝখানে আটকে পড়ে ঝলসে মৃত্যু হয় অ্য়াপ বাইক চালকের।

সল্টলেকে পথ দুর্ঘটনায় ঝলসে মৃত্যু অ্যাপ বাইক চালকের। কীভাবে ঘটেছিল দুর্ঘটনা? গতকাল বিকেল সাড়ে ৫টা নাগাদ  SA ব্লক থেকে AK ব্লকের দিকে যাচ্ছিলেন অ্য়াপ বাইক চালক সৌমেন মণ্ডল। অন্যদিকে, AJ ব্লকের দিক থেকে ডানদিকে ঘুরে সল্টলেকে ঢোকার কথা ছিল গাড়ি চালকের। সিগন্য়াল ভেঙে গাড়ি চালক SA ব্লকের দিকে গিয়ে পরপর ৩টি বাইকে ধাক্কা মারেন। তৃতীয় বাইকে ছিলেন সৌমেন মণ্ডল। ওই তরুণ ছিটকে রেলিং ও গাড়ির মধ্যে পড়ে যান। গাড়িতে আগুন লেগে যাওয়ায় বাঁচার জন্য রেলিং বেয়ে উঠতে যান সৌমেন। সেই সময় তাঁর গোড়ালি গেঁথে যায় রেলিংয়ের ধারালো অংশে। ওই অবস্থাতেই জীবন্ত দগ্ধ হয়ে যান ১৮ বছরের তরুণ।

২ দিনের মাথায় ফের সল্টলেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, এবার গুরুতর জখম ডেলিভারি বয়।  

সেরা শিরোনাম

TMC News: I.N.D.I.A শিবিরে যোগ দিতে চায় ঋতব্রত-তৃণমূল, শর্ত একটাই, মমতাকে রাখা যাবে না
I.N.D.I.A শিবিরে যোগ দিতে চায় ঋতব্রত-তৃণমূল, শর্ত একটাই, মমতাকে রাখা যাবে না
North 24 Pargana News: মদের আসরে মায়ের নামে কটূক্তি, তারপরেই ভয়ঙ্কর ঘটনা জগদ্দলে, কী ঘটেছে ?
মদের আসরে মায়ের নামে কটূক্তি, তারপরেই ভয়ঙ্কর ঘটনা জগদ্দলে, কী ঘটেছে ?
West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
Weather Alert: ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, আর কোন কোন জেলায় কবে পর্যন্ত চলবে দুর্যোগ? কী জানাল হাওয়া অফিস
ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, আর কোন কোন জেলায় কবে পর্যন্ত চলবে দুর্যোগ? কী জানাল হাওয়া অফিস

ভিডিও

BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর
Milan Pradhan News : এসেছিল মনোনয়ন প্রত্যাহারের চাপ, জেল থেকে বেরিয়েই মারাত্মক অভিযোগ মিলন প্রধানের
Rudranil Ghosh News : রাজ্যজুড়ে চলছে মায়ের আগমণীর প্রস্তুতি, এরই মধ্যে এল রুদ্রনীলের পুজো 'বার্তা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget