এক্সপ্লোর

১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?

PMAY-G-এর আওতায় বর্তমানে রাজ্য জুড়ে ‘আবাস প্লাস’ সমীক্ষার কাজ চলছে। নিখুঁতভাবে যাচাইয়ের লক্ষ্যে এই সমীক্ষার কাজ আগামী ১৫ অগাস্ট, ২০২৬ পর্যন্ত সমীক্ষা চলবে। 

কলকাতা:বৃহস্পতিবার কার্যতই লক্ষ্মীবার হয়ে রইল রাজ্যের বহু পরিবারের কাছে। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে অনেকের মনে যে সংশয় ছিল, তা কাটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে। অন্যদিকে নবান্ন থেকে সরাসরি আবাস যোজনার সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে , DBT-এর মাধ্যমে, মোট ৬,১২২.২৭ কোটি টাকা হস্তান্তর করা হল,সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। রাজ্য সরকারের 'পশ্চিমবঙ্গ আবাস' প্রকল্পের আওতায়  সুবিধে পেল রাজ্যের ১০ লক্ষ ২০ হাজার ৩৭৯ জন উপভোক্তা, জানালেন পঞ্চায়েত মন্ত্রী। 


সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন, রাজ্যের গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের মাথার উপর পাকা ছাদ নিশ্চিত করতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্ন থেকে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে (DBT-এর মাধ্যমে) আবাসের টাকা পেল লক্ষ লক্ষ  উপভোক্তা।  পঞ্চায়েত মন্ত্রী জানালেন, মোট ৬,১২২.২৭ কোটি টাকা পাঠানো হয়েছে  রাজ্য সরকারের তরফে ।  দিলীপ ঘোষ লিখেছেন, এই দফায় মোট ১০, লক্ষ ২০ হাজার ৩৭৯ জন উপভোক্তা আর্থিক সহায়তা পেয়েছেন। যে সমস্ত পরিবার বাড়ি নির্মাণের লিন্টেল স্তরের (Lintel Level) কাজ সফলভাবে সম্পন্ন করেছেন, তাঁদের প্রত্যেককে ৬০,০০০ টাকা করে দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয়েছে।

 

বর্তমানে রাজ্য জুড়ে আবাস নির্মাণের কাজ পুরোদমে চলছে। মন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুসারে, এই মুহূর্তে ১৮,৬৫,৫২৯টি পরিবার পশ্চিমবঙ্গ আবাস প্রকল্পের অধীনে নিজেদের পাকা বাড়ি তৈরির কাজ করছেন। ঘর তৈরির কাজ যাতে দ্রুত শেষ হয় এবং যোগ্য পরিবারগুলি যাতে দ্রুত নিরাপদ বাসস্থানের অধিকার পান,তার জন্য নিরন্তর কাজ করছে সরকার।  পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস, ধাপে ধাপে এই আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। দিলীপ ঘোষ লিখেছেন, "বাংলার গরিব মানুষের মাথার উপর পাকা ছাদ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। উন্নয়নের রাজনীতি মানে মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনা। বাংলার প্রতিটি যোগ্য পরিবারের মুখে হাসি ফোটানোই আমাদের অঙ্গীকার। সেই সঙ্গে তিনি লিখেছেন, যাতে কোনও যোগ্য আবেদনকারী বঞ্চিত না হন, তাই চলছে 'আবাস প্লাস' সমীক্ষা। রাজ্যের কোনো প্রকৃত যোগ্য পরিবার যাতে সরকারি আবাসন প্রকল্পের সুবিধা থেকে যাতে কোনও ভাবেই বঞ্চিত না হয়, তার জন্য সতর্ক রাজ্য সরকার।  PMAY-G-এর আওতায় বর্তমানে রাজ্য জুড়ে ‘আবাস প্লাস’ সমীক্ষার কাজ চলছে। নিখুঁতভাবে যাচাইয়ের লক্ষ্যে এই সমীক্ষার কাজ আগামী ১৫ অগাস্ট, ২০২৬ পর্যন্ত সমীক্ষা চলবে। 

আরও পড়ুন : 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
Advertisement

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget