এক্সপ্লোর

Birbhum News: বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার জের, তরুণীকে অ্যাসিড ছুড়ে মারার অভিযোগ যুবকের বিরুদ্ধে

Rampurhat News Update: অভিযোগ, তরুণী বিয়ে করতে রাজি না হওয়ায় তাঁকে অ্যাসিড ছুড়ে মারেন অভিযুক্ত। গুরুতর জখম তরুণী রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। 

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বীরভূমের রামপুরহাটে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায়, তরুণীকে অ্যাসিড ছুড়ে মারার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। জখম তরুণী রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

আবারও প্রশ্নের মুখে রাজ্যের নারী নিরাপত্তা। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রাণ সংশয় রামপুরহাটের তরুণীর। অভিযুক্ত ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক। পুলিশ সূত্রে খবর, পাশের গ্রামের তরুণীর সঙ্গে তিনমাস ধরে অভিযুক্তের প্রেমের সম্পর্ক ছিল। শনিবার বাড়ি ফেরেন প্রেমিক। অভিযোগ, তরুণী বিয়ে করতে রাজি না হওয়ায় তাঁকে অ্যাসিড ছুড়ে মারে অভিযুক্ত। গুরুতর জখম তরুণী রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

যদিও অ্যাসি়ড হামলার খবর এই প্রথম নয়। এর আগে গত ফেব্রুয়ারি মাসে কু- প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক আইসিডিএস কর্মীকে প্রকাশ্য বাজারে অ্যাসিড হামলার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সাগরের কৃষ্ণনগর বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই আইসিডিএস কর্মী কৃষ্ণনগর মধ্যপল্লি সেন্টারে কাজ করেন। দীর্ঘদিন ধরেই প্রতিবেশী বাপি মাইতি তাঁকে কু প্রস্তাব দিচ্ছিল। কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গতকাল সন্ধে নাগাদ বাড়ি ফেরার পথে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায় ওই যুবক। অ্যাসিড লেগে গুরুতরভাবে জখম মহিলাকে তড়িঘড়ি উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ঘটনার পর থেকে আতঙ্কিত হয়ে পড়েন আক্রান্ত মহিলা। ওই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে সাগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। গোটা বিষয়ের তদন্ত নেমেছে সাগর থানার পুলিশ। 

এদিকে সওয়ারি আছে বলে ফোন করে বাড়ি থেকে ডেকে এনে নিউটাউনে টোটো চালককে মাথা-মুখ থেঁতলে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল। গতকাল রাতে ১৪ নম্বর ট্যাঙ্কের কাছে উদ্ধার হয় রক্তাক্ত দেহ। বছর ৪৩-এর টোটো চালকের নাম সুশান্ত ঘোষ। পরিবারের দাবি, বছর দশেক ধরে এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল সুশান্তর। সেই সূত্রে মহিলার স্বামীকে মোটা টাকা ধার দেন টোটো চালক। সেই টাকা শোধ দিচ্ছিলেন না দম্পতি। এ নিয়ে বচসাও হয়। বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং টাকাপয়সা সংক্রান্ত বিবাদের জেরেই খুন বলে পরিবারের অভিযোগ। অভিযুক্ত দম্পতিকে আটক করেছে ইকো পার্ক থানার পুলিশ। প্রশ্ন উঠছে, সওয়ারি আছে বলে কে ফোন করেছিল টোটো চালককে? অভিযুক্ত দম্পতি খুনে জড়িত? নাকি পেশাদার খুনিকে কাজে লাগানো হয়েছিল? এলাকার CC ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Nirmal Ghosh: 'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
Nirmal Ghosh: 'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?
'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?
Suvendu Adhikari : 'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget