ভাস্কর মুখোপাধ্য়ায়, বীরভূম: তারাপীঠে রবিবার থেকে চালু হল 'ডিজিটাল তারাপীঠ' পরিষেবা। এখন থেকে বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে তারাপীঠে পুজো দেওয়ার ভি এই পি কুপন কাটতে পারবেন পুণ্যার্থীরা। রবিবার এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা ও তারাপীঠ মন্দির কমিটির সভাপতি নিখিল বন্দ্য়োপাধ্যায়।

Continues below advertisement

এতদিন ভিআইপি লাইনে পুজো দিতে ৫০০ টাকার কুপন কেটেও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হত পুণ্যার্থীদের। সেই ভোগান্তি কমাতেই রাজ্য সরকার ও মন্দির কমিটির যৌথ উদ্যোগে এই অনলাইন ব্যবস্থা চালু করা হল। এই উদ্যোগে খুশি পুণ্যার্থীরা। তারা রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।মন্দির কমিটির সভাপতি নিখিল বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'পুণ্যার্থীদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে দূর-দূরান্তের ভক্তরা সহজেই অনলাইনে কুপন কেটে নির্বিঘ্নে মায়ের পুজো দিতে পারবেন।' বিধায়ক ধ্রুব সাহা জানান, এই পরিষেবা চালু করতে জেলা প্রশাসন যেভাবে সাহায্য করেছে তার জন্য তাদের ধন্যবাদ জানায়। এর ফলে সব কিছু মধ্যে স্বচ্ছতা থাকবে।

Continues below advertisement