এক্সপ্লোর

Birbhum News: ছুটি নেওয়াকে কেন্দ্র করে গন্ডগোল, দফতরে হাতাহাতিতে জড়ালেন সরকারি আধিকারিকেরা

অভিযোগ, আয়ুষ বিভাগের মেডিক্যাল অফিসার টিঙ্কা শ্রীমানি বিনা নোটিসে কামাই করেও, জোর করে হাজিরা খাতায় সই করেন। যার জেরে তাঁর একমাসের বেতন কেটে নেওয়া হয় বলে অভিযোগ।

ভাস্কর মুখোপাধ্যায়, এরশাদ আলম, বীরভূম: যুগ্ম সচিবের স্ত্রীর ছুটি নেওয়াকে কেন্দ্র করে গন্ডগোল। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে চড়াও হয়ে  হাতাহাতিতে জড়ানোর অভিযোগ উঠল সরকারি আধিকারিকের বিরুদ্ধে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ির দফতরে উল্টে তাঁকেই শারীরিক নিগ্রহ করা হয় বলে পাল্টা অভিযোগ করেছেন নবান্নে কর্মরত যুগ্ম সচিব অমিতেশ বিশ্বাস। সিউড়ি ১ নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। দু’পক্ষই সিউড়ি থানায় অভিযোগ দায়ের করেছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বীরভূমের জেলাশাসক। অসুস্থতা বোধ করায় হাসপাতালে ভর্তি করা হয়েছে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে। 

অভিযোগ, আয়ুষ বিভাগের মেডিক্যাল অফিসার টিঙ্কা শ্রীমানি বিনা নোটিসে কামাই করেও, জোর করে হাজিরা খাতায় সই করেন। যার জেরে তাঁর একমাসের বেতন কেটে নেওয়া হয় বলে অভিযোগ। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অভিযোগ, গতকাল মারমুখী মেজাজে তাঁর দফতরে হাজির হয়ে অভব্য আচরণ করেন মেডিক্যাল অফিসারের স্বামী ও যুগ্ম সচিব অমিতেশ বিশ্বাস। মারধরের পাল্টা অভিযোগ তুলেছেন যুগ্ম সচিব। 

চিকিৎসক স্ত্রীর ছুটি নেওয়াকে কেন্দ্র করে গন্ডগোল। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে চড়াও হয়ে হাতাহাতিতে জড়ানোর অভিযোগ উঠল সরকারি আধিকারিকের বিরুদ্ধে। পাল্টা নিগ্রহের অভিযোগ করেছেন নবান্নে কর্মরত ওই আধিকারিক। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বীরভূমের জেলাশাসক। 

স্বাস্থ্যকেন্দ্রে হোমিওপ্যাথি চিকিৎসকের দরজায় ঝুলছে তালা। অভিযোগ, প্রায় ২ মাস ধরে ডাক্তার না আসায় ফিরে যেতে হচ্ছে রোগীদের। এই ছবি, বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের স্বাস্থ্যকেন্দ্রের। 

বীরভূমের সিউড়ি বড়চাতুরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী আরতি ডোমের কথায়, ২ মাস ধরে ডাক্তার হাসপাতালে আসছেন না। রোগীরা দেখাতে এসে ফিরে যেতে হচ্ছে।বৃহস্পতিবার কাজে যোগ দেন অভিযুক্ত হোমিওপ্যাথি চিকিৎসক টিঙ্কা শ্রীমানি। অভিযুক্ত চিকিৎসকের দাবি, নিয়ম মেনে লিখিত আবেদন করে ছুটি নিয়েছিলেন তিনি। তা সত্ত্বেও কেটে নেওয়া হয়েছে বেতন।

মেডিক্যাল অফিসার টিঙ্কা শ্রীমানির কথায়, আমি ছুটিতে ছিলাম, লিভ নিয়েছিলাম। তারপরেও কেন আমার টাকা কাটা হয়েছে? স্বাস্থ্যকেন্দ্র সূত্রে খবর, স্ত্রীর মাইনে কাটার বিষয়টি নিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে চড়াও হন টিঙ্কা শ্রীমানির স্বামী। যিনি নিজেও সরকারি আধিকারিক। ঘটনাটি জানিয়ে বীরভূমের জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন বীরভূমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

অভিযুক্ত চিকিৎসকের স্বামী  অমিতেশ বিশ্বাস বলছেন, স্ত্রী টিঙ্কা শ্রীমানিকে গত একমাস ধরে মাইনে দেওয়া হচ্ছে না। বিষয়টি জানতে গেলে মুখ্য স্বাস্থ্যআধিকারিকের স্টাফরা আমায় লাঠি দিয়ে মারধর করে।

সিউড়ি ১ নম্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রের এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে সিউড়ি থানায় অভিযোগ দায়ের করেছে বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বীরভূমের জেলাশাসক।

বীরভূমের জেলাশাসক বিধান রায়ের কথায়, প্রাথমিক সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ব্যবস্থা নেব। এদিকে দফতরে অশান্তির পরেই বুকে ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি  হয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এখন দেখার, এই বিতর্কের জল কতদূর গড়ায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
Birbhum Tulu Mondal News: টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
Birbhum Tulu Mondal: জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা
জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা
Birbhum Tulu Mondal: ৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget