কলকাতা : বিধানসভা ভোটে ভরাডুবির পর আরও বিপাকে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে একের পর এক নেতা, মন্ত্রী ও প্রাক্তন বিধায়করা গ্রেফতার হচ্ছেন। এবার তৃণমূলের ২১ জুলাই নিয়ে মহা বিপদে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতার মূল রাস্তা বন্ধ করে সভার আয়োজন করায় আদালত অবমাননার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নোটিস জারির নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্য়ায়ের ডিভিশন বেঞ্চ। 

Continues below advertisement

২০১৮ সালে হাইকোর্ট জানিয়েছিল, শহরের কোনও মূল রাস্তা সভার জন্য পুরোপুরি বন্ধ করা যাবে না। অভিযোগ, সেই নির্দেশ অমান্য করে ২০২৫ সালে শহিদ দিবসের সভা করে তৎকালীন ক্ষমতায় থাকা দল তৃণমূল কংগ্রেস। শুক্রবার এই মামলার শুনানি ছিল। সেখান থেকে তৃণমূলকে আদালত অবমাননার নোটিস দেওয়া হয়েছে। আরও পড়ুন - 'বাইজি এনে নাচ করবে...'! অভিষেকের চার্টার্ড বিমানে যাত্রা নিয়ে বিস্ফোরক সজল ঘোষ                                    

আরও আইনি লড়াইয়ে জর্জরিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। ২১ জুলাই কলকাতার মূল রাস্তা বন্ধ করে সভার আয়োজন করায় আদালত অবমাননার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আইনজীবী শ্রীকান্ত দত্ত জানান, ''প্রতি বছরই ২১ জুলাই ধর্মতলায়, ভিক্টোরিয়া হাউজের সামনে বিরাট সমাবেশ করে তৃণমূল!এই প্রেক্ষাপটেই এবার আইন গেরোয় তারা।'' প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূল-সহ রাজ্যের ৩৮টি রাজনৈতিক দলকে নিয়ে একটি জনস্বার্থ মামলা হয়। এই মামলায় রায় দানে হাইকোর্ট নির্দেশ দেয় যে, বড় কোনও রাজনৈতিক সভা বা মিছিল হলে কলকাতায় ব্যাপক যানজট তৈরি হয়। এতে ভুগতে হয় সাধারণ মানুষকে, নিত্যযাত্রীদের। অ্যাম্বুল্যান্স সহ অন্যান্য জরুরি পরিষেবাগুলোও  এর কারণে বাধাপ্রাপ্ত হয় এবং সমস্যায় পড়তে হয়। যা সত্যিই উদ্বেগের। কোনও দলের রাজনৈতিক সভার কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা থমকে যেতে পারে না। অভিযোগ, সেই নির্দেশ ২০২৫ সালে মানেনি তৃণমূল। হাইকোর্টের নির্দেশকে কার্যত উড়িয়ে দিয়ে নিজেরদের মতো করে রাস্তা বন্ধ করে সভা করে তৃণমূল। যার ফলে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হয়।  আরও পড়ুন - পার্টির দুর্দিনেও চার্টার্ড বিমান, দিল্লি যেতে-আসতে কত খরচ হয় অভিষেকের ?                         

Continues below advertisement