এক্সপ্লোর

Calcutta High Court: নারকেলডাঙায় বেআইনি নির্মাণ ভাঙতে কেন্দ্রীয় বাহিনী ? পুরসভাকে ডেডলাইন বেঁধে দিল হাইকোর্ট

Illegal Construction: কলকাতা পুরসভার তরফ থেকে স্পষ্ট করে অভিযোগ করা হচ্ছে , তারা পুলিশের সাহায্য চেয়েছিল। পুলিশকর্মীরা সেখানে উপস্থিতও হয়েছিলেন। কিন্তু, সেখানকার যাঁরা আবাসিক রয়েছেন তাঁরা বাধা দেন।

সৌভিক মজুমদার, কলকাতা : এবার বাড়ি ভাঙতেও কেন্দ্রীয় বাহিনী ? নারকেলডাঙায় বেআইনি নির্মাণ ভাঙতে এবার ডেডলাইন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। 'পুলিশ না পারলে বাধ্য হয়ে কেন্দ্রীয় বাহিনী ডাকতে হবে। ১০ মার্চের মধ্যে ৫ তলা বহুতল ভাঙতে না পারলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। কোর্ট বাধ্য হবে কেন্দ্রীয় বাহিনী নামাতে।' এমনই হুঁশিয়ারি দিলেন বিচারপতি অমৃতা সিন্হা। 

বিস্তারিত...

কলকাতা পুরসভার তরফ থেকে স্পষ্ট করে অভিযোগ করা হচ্ছে , তারা পুলিশের সাহায্য চেয়েছিল। পুলিশকর্মীরা সেখানে উপস্থিতও হয়েছিলেন। কিন্তু, সেখানকার যাঁরা আবাসিক রয়েছেন তাঁরা বাধা দেন। সেই কারণে পুরসভার যেসব কর্মী বাড়ি ভাঙতে গিয়েছিলেন, তাঁরা ফিরে আসতে বাধ্য হন। এখানে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তুলেছেন, পুলিশের উপস্থিতিতে কলকাতা পুরসভার আধিকারিকরা বাড়ি ভাঙতে ব্যর্থ হচ্ছেন। অর্থাৎ, কলকাতা পুলিশ কলকাতা পুরসভার কর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। ফলে, এই যদি পরিস্থিতি হয় সেখানে আদালতকে বাধ্য হয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় বাড়ি ভাঙার কাজ করাতে হবে। 

বিচারপতি খুব স্পষ্ট ভাষায় বলেছেন, এখানে দেখা যাচ্ছে ৫ তলা বাড়ির একটি মাত্র ছাদ। সেটাকে ভাঙতে পুরসভার তরফ থেকে এক সপ্তাহ সময় নেওয়া হয়েছে। এখানে প্রশ্ন হল, একটা বাড়ির একতলার ছাদ ভাঙতে যদি এক সপ্তাহ সময় নেন। গোটা ৫ তলা বাড়ি ভাঙতে কতদিন সময় নেবে ? সেই প্রশ্নও বিচারপতি তুলেছেন।

তার পাশাপাশি, ১০ মার্চ পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়ে বিচারপতির তরফে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে কলকাতা পুরসভাকে বাড়ি ভাঙতে হবে। পুলিশের তরফ থেকে যা সাহায্য দরকার তা নিতে হবে। সেটা যদি সম্ভব না হয় আদালত বাধ্য হবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে। 

এর আগেও এ ধরনের একটি বেআইনি বহুতল সংক্রান্ত মামলায় বিচারপতি অমৃতা সিনহা বলেছিলেন, এবার তিনি বাধ্য হবেন কেন্দ্রীয় বাহিনী ডাকতে। 

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এই যে নির্দেশ দেওয়া হল তার বাস্তবায়ন কতটা সম্ভব ? কলকাতা পুরসভার তরফে এই কাজ করা আদৌ সম্ভব কি না সেটা সময়ের সঙ্গেই স্পষ্ট হবে। 

সম্প্রতি শহরের বিভিন্ন প্রান্তে বেআইনি নির্মাণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সময় যত গড়াচ্ছে ততই শহরের হেলে পড়া বাড়ির ভারে ঝুঁকে পড়ছে তালিকা। বাঘাযতীন, বাগুইআটি, ট্যাংরা, তপসিয়া, এন্টালি, মুকুন্দপুর- শহরজুড়ে হেলে পড়া বহুতলের ঠোকাঠুকি। এনিয়ে নানা প্রশ্ন ঘিরে যখন শোরগোল শুরু হয়েছে, তখন নড়েচড়ে বসেছে প্রশাসন। হেলে পড়া বাড়ি নিয়ে রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে জারি করা হয়েছে নির্দেশিকা। কলকাতা সহ রাজ্যে সব পুরসভার উদ্দেশে নির্দেশিকায় বলা হয়েছে, মাটি পরীক্ষার রিপোর্ট ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের ছাড়পত্র না থাকলে বাড়ির প্ল্যান অনুমোদন করা হবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget