কলকাতা: দুর্নীতি রুখতে সচিবদের কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। "দুর্নীতির সঙ্গে কোনও আপস নয়, সরকারের রুল মেনে চলতে হবে। সমস্ত দফতরের মধ্যে সমন্বয় রেখে চলতে হবে। মন্ত্রীরা থাকলেও গুরুদায়িত্ব আমলাদের, আপনাদেরই কাজ করতে হবে", সচিবদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বৈঠকে ছিলেন ইন্দ্রনীল খাঁ, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়-সহ ১০ জনেরও বেশি বিধায়ক। "এঁদের চিনে রাখুন, এঁদের সঙ্গেই কাজ করতে হবে", সচিবদের সঙ্গে বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

Continues below advertisement

আরও পড়ুন: সাষ্টাঙ্গ প্রণাম করে বিধানসভায় ঢুকলেন অসীম সরকার, গানে বললেন, 'দিদি হেরে গিয়েছে, সুজিতদা ধরা পড়েছে'

আজ রাজ্য সরকারের ৪১ দফতরের সচিবের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বৈঠকে ছিলেন বিধায়করাও। এদিন সচিবদের বলা হয়, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলতে। সচিবদের মাথা উঁচু করে কাজ করার ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Continues below advertisement

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, যে সব কেন্দ্রীয় প্রকল্প রয়েছে, সেগুলোকে বাস্তবায়িত করতে গেলে তদারকি করতে হবে সচিবদেরই। এ ছাড়াও সীমান্তে বিএসএফকে যে জমি দেওয়ার বিষয়ে যে তদারকির দায়িত্ব, সেটার দেওয়া হয়েছে নন্দিনী চক্রবর্তীকে। এ ছাড়াও দুর্নীতির সঙ্গে আপস না করার বার্তা দেওয়া যেমন হয়েছে, তেমনই সরকারের নিয়ম মেনে চলার কথাও জানানও হয়েছে এদিন।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী শুভেন্দুর জন্য নিয়ে এলেন প্যাকেট প্যাকেট মিষ্টি, বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুনের নিশানায় আগের 'দুর্নীতিগ্রস্ত সরকার'

এদিনের বৈঠকে সব দফতরের সঙ্গে সমন্বয় সাধন করে চলার কথাও বলা হয়েছে। "মন্ত্রীরা থাকলেও গুরুদায়িত্ব কিন্তু আমলাদেরই। আপনাদেরই কাজ করতে হবে", জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এ ছাড়াও এদিনের বৈঠকে থাকা বিধায়কদেরও যেন চিনে রাখা হয়, সেটাও মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন, রূপা গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল খাঁ, রুদ্রনীল ঘোষ, স্বপন দাশগুপ্ত, পীযূষকান্তি দাস, শারদ্বত মুখোপাধ্যায়, অরূপ দাস, হিরণ, হরিকৃষ্ণ বেরা, অজয় পোদ্দার সহ অনেকে বিধায়কই।

উল্লেখ্য, বিধানসভায় (West Bengal Vidhan Sabha) আজ শুরু হল শপথ গ্রহণ অনুষ্ঠান । এই শপথ গ্রহণ অনুষ্ঠান চলবে আগামিকালও । আজ বিধায়ক হিসাবে প্রথম শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ।