ডায়মন্ড হারবার: মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ শুভেন্দু অধিকারীর প্রথম জেলা সফর। আর প্রথম জেলা সফড়েই দক্ষিণ ২৪ পরগনায় গেলেন নতুন মুখ্যমন্ত্রী। সেখানে ডায়মন্ড হারবারে পুলিশ ও প্রশাসনের সঙ্গে মেগা বৈঠক করবেন তিনি। আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর বৈঠকে উপস্থিত মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব। রয়েছেন ADG আইন শৃঙ্খলা ও ADG দক্ষিণবঙ্গ।         

Continues below advertisement

আরও পড়ুন: দাম বাড়তে পারে সবজিরও, কারণ সেই হরমুজই, চাপ বাড়বে মধ্যবিত্তের পকেটে!

এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে ছিল উৎসাহী জনতার ঢল। আর শুভেন্দু অধিকারীকে এদিন স্বাগত জানাতে আসেন ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক পান্নলাল হালদার। তিনি বলেন, "বৈঠকে নয়, উনি আমাকে ব্যক্তিগত ভাবে অনুরোধ করেছেন। আর সেই কারণেই আমি এসেছি। একজন মুখ্যমন্ত্রী আসছেন। আমি মনে করি, একজন বিধায়ক হিসাবে আমার তাঁকে স্বাগত জানানো উচিত।"         

Continues below advertisement

দল কি অনুমতি দিয়েছে? এই প্রশ্নের উত্তরে পান্নলাল হালদার বললেন, "দলের অনুমতি নয়। মুখ্যমন্ত্রী ডায়মন্ড হারবারে আসছেন। উনি আমাকে ব্যক্তিগত ভাবে বলেছেন, আমি সেই কারণেই যাব। আমি তাই ওঁর সঙ্গে দেখা করে চলে আসব।"         

আরও পড়ুন: 'বাকি জীবন কোর্টে প্যারেড করেই কাটাতে হবে, পাপের প্রায়শ্চিত্ত করতে হবে', কাদের হুঁশিয়ারি দিলেন দিলীপ?

তিনি আরও বললেন ডায়মন্ড হারবারের উন্নয়নের কথাই বলবেন। তাঁর দল তৃণমূল থেকে যদি সংশয় দেখা যায়? ডায়মন্ড হারবারের বিধায়ক সোজাসুজি বললেন, "আমি তো মিটিংয়ে যাচ্ছি না। শুধু দেখা করতে এসেছি। দেখা করে ধন্যবাদ জানাব।"         

ডায়মন্ড হারবারে আজ পুলিশ ও প্রশাসনের সঙ্গে মেগা বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, ফলতা পুনর্নির্বাচনে যাঁরা যুক্ত, তাঁরা ছাড়া গোটা রাজ্যের পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বৈঠকে মুখ্যসচিব ছাড়াও থাকবেন DG, ADG আইনশৃঙ্খলা, ADG দক্ষিণবঙ্গ এবং DIG প্রেসিডেন্সি রেঞ্জ, খবর সূত্রের। কলকাতা সহ বাকি জেলাগুলির সমস্ত পুলিশ আধিকারিকদের ভার্চুয়ালি ওই সভায় যোগ দিতে নির্দেশ, খবর সূত্রের।         

এ ছাড়াও পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় যাচ্ছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে একটি কর্মিসভায় বক্তব্য় রাখবেন তিনি। মুখ্য়মন্ত্রী হওয়ার পর এই প্রথম কর্মিসভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী।