এক্সপ্লোর

Kaustav Bagchi : কৌস্তভের হয়ে দাঁড়ালেন ১০০ আইনজীবী, কংগ্রেস নেতার গ্রেফতারিতে কর্মীদের রাজ্যজুড়ে প্রতিবাদ

Lawyers Protest : বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন, মাঝরাতে যেভাবে একজন উকিলের বাড়িতে গিয়ে তারপর তাঁকে গ্রেফতার করেছে পুলিশ তার জন্য পুলিশের কাছে কারণ জানতে চাওয়া হোক।

কলকাতা : আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর গ্রেফতারি (Kaustav Bagchi Arrested) ও আদালতে পেশ ঘির কার্যত নজিরবিহীন পরিস্থিতি ব্যাঙ্কশাল কোর্টে। আইনজীবীর পক্ষে দাঁড়ালেন ১০০ জন আইনজীবী। সওয়াল করলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। যেখানে সওয়াল-জবাবের মাঝে আদালতের কক্ষেই তুমুল হট্টগোল হয়।

কংগ্রেস নেতা তথা আইনজীবীকে গ্রেফতারির প্রতিবাদে রাজ্যজুড়ে আবার বিক্ষোভে সামিল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। ব্যাঙ্কশাল আদালত চত্বরেও বিক্ষোভ দেখান তারা। আদালতে ঢোকার মুখে হাত কর্মী-সমর্থকদের বিক্ষোভের জেরে বড়তলা থানার পুলিশ কৌস্তভ বাগচীকে পিছনের দরজা দিয়ে আদালতে নিয়ে ঢোকে। যারপর সওয়াল জবাব পর্বে বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন, মাঝরাতে যেভাবে একজন উকিলের বাড়িতে গিয়ে তারপর তাঁকে গ্রেফতার করেছে পুলিশ তার জন্য পুলিশের কাছে কারণ জানতে চাওয়া হোক। গোটা প্রক্রিয়া আইনের পক্ষে যথেষ্ট উদ্বেগের বলেও দাবি করেন তিনি। যে দাবির সমর্থন করেন বাকি আইনজীবীরাও।

দেশজুড়ে আইনজীবীদের যে কৌস্তভ বাগচীর গ্রেফতারির প্রতিবাদে তারা একজোট করতে চান, সে কথা সকালেই জানিয়েছিলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। পাশাপাশি যে পুলিশ বিচারপতি বাড়িতে পোস্টার পড়লে তা কোথা থেকে ছাপানো হয়েছে সেই খোঁজ পায়না, তাদের মাঝরাতে একজন আইনজীবীর বাড়ি গিয়ে গ্রেফতার করার প্রসঙ্গও উঠে আসে আলোচনায়। পাশাপাশি সরকারি আইনজীবী কৌস্তভ বাগচীকে আগামী ১০ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার দাবি জানালে তা নিয়েও আরও এক প্রস্থ হট্টগোল তৈরি হয় আদালতেই।

এদিকে, আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর গ্রেফতারের প্রতিবাদ শুরু হয় বড়তলা থানার সামনে থেকেই। যারপর একাধিক থানার সামনে হাজির হয়ে কংগ্রেস কর্মী-সমর্থকরা বিক্ষোভ-প্রতিবাদ দেখান। বেহালা থানার সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। পরে থানায় ডেপুটেশন দেয় কংগ্রেসের। বিভিন্ন জেলায় জেলায় রাস্তায় নেমে গ্রেফতারির প্রতিবাদ জানান কংগ্রেসের নেতা-কর্মীরা।

সাগরদিঘিতে কংগ্রেসের জয়ের পর অধীর চৌধুরীকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। তার জেরে প্রাক্তন তৃণমূল বিধায়ক ও অবসরপ্রাপ্ত IAS অফিসার দীপক ঘোষের লেখা বই নিয়ে সাংবাদিক বৈঠকে তৃণমূলনেত্রীকে পাল্টা আক্রমণের পরেই, আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে গ্রেফতার করল বড়তলা থানার পুলিশ।
জামিন অযোগ্য ধারায় কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে কৌস্তভকে। 

কৌস্তভের দাবি, গতকাল রাত আড়াইটে নাগাদ পুলিশ তাঁর ব্যারাকপুরের বাড়িতে যায়। সকালে পুলিশের আরও একটি দল পৌঁছয় কৌস্তভের বাড়িতে। গ্রেফতারের আগে ধারা দেওয়া নিয়ে পুলিশের সঙ্গে তুমুল কথা কাটাকাটি হয় আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর। কৌস্তভকে থানায় নিয়ে যাওয়ার সময় স্লোগান দিতে শুরু করেন কংগ্রেস কর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছেন, এভাবে ভয় দেখিয়ে কণ্ঠরোধ করা যাবে না, গ্রেফতারির পর প্রতিক্রিয়া কৌস্তভ বাগচীর। 

আরও পড়ুন- অধীরের মেয়ে, গাড়িচালকের মৃত্য়ু নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য, পাল্টা দীপক ঘোষের মমতাকে নিয়ে বই ছড়িয়ে দেওয়ার স্ট্র্যাটেজি কংগ্রেসের

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget