এক্সপ্লোর

Coochbehar: নিশীথ প্রামাণিকের গ্রেফতারির দাবিতে পথে নামছে তৃণমূল

গতকাল থেকে শুরু হয়েছে নিশীথের বাড়ির এলাকা ভেটাগুড়ি থেকেই প্রচার কর্মসূচি। জেলা তৃণমূলের তরপে জানানো হয়েছে, ব্লকে ব্লকে চলবে এই কর্মসূচি।

কোচবিহার: আলিপুরদুয়ারে (Alipurduar Court) সোনার দোকানে চুরির মামলায় বিজেপি (BJP) সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nishith Pramanik) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আলিপুরদুয়ার আদালত (Alipurduar Court) । তাকে হাতিয়ার করে কোচবিহার জেলাজুড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গ্রেফতারির দাবিতে পথে নামছে তৃণমূল (TMC)। গতকাল থেকে শুরু হয়েছে নিশীথের বাড়ির এলাকা ভেটাগুড়ি থেকেই প্রচার কর্মসূচি।

জেলা তৃণমূলের তরফে জানানো হয়েছে, ব্লকে ব্লকে চলবে এই কর্মসূচি। যদিও বিজেপির দাবি, এতে কোনও লাভ হবে না। এদিকে, নিশীথের দাড়ি-গোঁফ উপড়ে নেওয়ার যে নিদান দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha), তা তিনি প্রত্যাহার করেছেন। ওই মন্তব্য গতকাল ভেটাগুড়ির সভা থেকে প্রত্যাহার করেন উদয়ন।

বেলাগাম উদয়ন: ভোটের মুখে বারবার বেলাগাম হয়েছেন উদয়ন গুহ (Udayan Guha)। পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে যখন সব রাজনৈতিক দলের নেতারাই কর্মীদের চাঙ্গা করতে ব্যস্ত, তখন উদয়নের মুখে বারবার বিরোধী পক্ষ ও নেতাদের হুমকি! কিছুদিন আগে তিনি বলেছিলেন, তৃণমূল (TMC) না চাইলে , বিজেপি (BJP) কোথাও প্রার্থী দিতেও পারবে না । এর আগে তিনি  কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গোঁফ-দাড়ি উপড়ে নেওয়ার হুমকি দেন । তা নিয়ে বিরোধী পক্ষের নেতারা কড়া সমালোচনা করেন। অবশেষে সেই মন্তব্য প্রত্যাহার করে নিলেন উদয়ন। কিন্তু নিশীথকে দিলেন নতুন হুঁশিয়ারি ।

কখনও দাঁত ফেলে দেওয়ার হুমকি, তো কখনও দাড়ি-গোঁফ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর এহেন মন্তব্যে বিতর্ক কম হয়নি। এই প্রেক্ষাপটেই শনিবার দিনহাটার তৃণমূল বিধায়কের মুখে শোনা গিয়েছিল নতুন হুঁশিয়ারি।  উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেছিলেন, "আরেকবার হুঁশিয়ারি দিয়ে বলে যাই, আমাদের কাছে কিন্তু খবর আছে, আমরা খবর পাই, কারা কারা ভেটাগুড়ির দিতে যায়, কখন যায়। এই ধরনের খবর যদি পাওয়া যায়, ভেটাগুড়ি যাবেন ভাল কথা, কিন্তু ফেরার সময় যদি আপনার গাড়িটা রাস্তার সঙ্গে মিশে যায়, তাহলে কিন্তু আর কারও দোষ দিতে পারবেন না । এই কথাটা যেন মাথায় থাকে ।" 

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই ভোকাল টনিক দিচ্ছেন তৃণমূলের দাপুটে নেতারা। এর কী প্রভাব পড়বে পঞ্চায়েত ভোটে? উত্তর দেবে সময়ই।

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget