কলকাতা: যাদবপুরে এবার পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল। চলমান বুক স্টল বের করল সিপিএম। দুর্গাপুজো এবং কালীপুজোয় সিপিএম-এর বুক স্টলে হামলার ঘটনা সামনে এসেছে লাগাতার। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যেই চলমান বুক স্টল বের করল সিপিএম। পাড়ায় পাড়ায় পৌঁছে যাবে ওই চলমান বুক স্টল। (Jadavpur Book Stall on Wheel)

Continues below advertisement

রবিবার পাড়ায় পাডায় চলমান বুক স্টলের সূচনা করল বামেরা। যাদবপুর শ্রমজীবী ক্যান্টিনের সামনে থেকে যাত্রা শুরু করে চলমান বুক স্টলটি। যাদবপুরের ৯৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় আজ ঘুরবে সেটি। এদিন ভ্যানের উপর বসানো বুক স্টলটি টেনে নিয়ে যান অভিনেতা দেবদূত ঘোষ। চলমান বুক স্টল দেখে এগিয়েও আসেন অনেকে। (CPM Book Stall)

Continues below advertisement

আরও পড়ুন: দুই বিমানের মুখোমুখি ধাক্কা, নাক ভাঙল একটির, বিমানবন্দরেই ভয়ঙ্কর দুর্ঘটনা

চলমান বুক স্টল এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাইকে ঘোষণাও শোনা যায়। বলা হয়, "বুক স্টলের উপর বার বার আঘাত নেমে এসেছে।" তাতেই এমন অভিনব প্রয়াস বলে জানানো হয়েছে। 

এদিন চলমান বুক স্টলটি টেনে নিয়ে যাওয়ার সময় দেবদূত বলেন, "মানুষের সবচেয়ে বড় বন্ধু...বিপদে-আপদে, শান্তিতে, আনন্দে, দুঃখে সবচেয়ে দৃঢ় ভাবে, আপন বাবে আগলে রাখে বই। সেটার থেকে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে সমাজজীবনে। সেই দূরত্ব ঘোচাতে আমাদের এই কর্মসূচি। পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে বই নিয়ে যাব আমরা। অনেকেই যাতে তাঁদের পুরনো প্রেমকে ফিরে পান, সজীব করে তুলতে পারেন, সেই সুযোগটা করে দেব।"

আরও পড়ুন: সোনম ওয়াংচুককে গৃহবন্দি করা হল, আপাতত ৬০ দিনের হাউজ় অ্যারেস্টে, কী পরিস্থিতি লাদাখে?

উৎসবের মরশুমে লাগাতার বুক স্টলে হামলা নিয়ে দেবদূত বলেন, "খুব দুঃখের। বাঙালি সবসময় বইকে ভালবেসে এসেছে, লেখকদের শ্রদ্ধা করেছে। বাঙালির মাথার উপর আঘাত, যাতে বাঙালি মাথা না খাটায় কোনও বিষয়ে। সেই আঘাত নেমে এসেছে এবং তাতে সরকারি মদতও ছিল। বইয়ের উপর যাঁরা আক্রমণ করছেন, আগামীদিনে তাঁদের আক্রমণ মানুষ তা গ্রহণ করবেন না।"

পুজোয় বইয়ের স্টল ভাঙচুরের প্রতিবাদে এর আগে কলেজ স্কোয়ারে মিছিলও বের করা হয়। 'বইয়ের জন্য় হাঁটুন' কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। কোনও রাজনৈতিক পতাকা ছাড়াই বই হাতে বইপাড়ায় মিছিল করেন সাহিত্য়িক থেকে পড়ুয়া সকলেই। 

তবে বামেদের বুক স্টলে হামলার ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, "স্টল দিয়ে সিপিএম যা করার চেষ্টা করেছিল, মানুষ তা প্রতিহত করেছে।" যদিও সিপিএম জানায়, বুক স্টল নয়, বুলডোজারকে প্রতিহত করেছে মানুষ।"