এক্সপ্লোর

ধর্মঘটের ডাক, বিকাশ ভবনে চলছে পিকেটিং, টেবিল ফাঁকা খাদ্য ভবনে, পুলিশ প্রহরায় দুর্গ কলকাতা পুরসভা

DA Agitation : সরকারি দফতর রাইটার্স বিল্ডিংয়ে নেই চেনা ছবি। অনেকটাই ফাঁকা চেয়ার টেবিল। ভোঁ-ভাঁ খাদ্য ভবনও।

রুমা পাল, ঝিলম করঞ্জাই, সমীরণ পাল, কলকাতা : রাজ্য সরকার ৩ শতাংশ DA বৃদ্ধির পরও, আন্দোলন-অনশনে অনড় ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। বকেয়া DA মেটানোর দাবিতে আজ সব সরকারি অফিসে ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। ধর্মঘটকে সমর্থন জানিয়েছে রাজ্য সরকারি কর্মীদের বামপন্থী সংগঠন কোঅর্ডিনেশন কমিটি। সমর্থন জানিয়েছে কংগ্রেসও। আর এই আন্দোলন ঘিরে সকাল থেকেই উত্তপ্ত কলকাতা। 

সরকারি দফতর রাইটার্স বিল্ডিংয়ে নেই চেনা ছবি। অনেকটাই ফাঁকা চেয়ার টেবিল। ভোঁ-ভাঁ খাদ্য ভবনও। অন্যদিনের তুলনা অনেক কম উপস্থিতি নজরে এসেছে। যাঁরা কাজ করতে এসেছেন তাঁরাও মুখ খুলতে চাইছেন না। কলকাতা পুরসভার গেটের সামনে সকাল থেকেই স্লোগান তুলছেন ধর্মঘটীরা। যাঁরা কাজ করতে আসছেন, তাঁদের বোঝানোর চেষ্টা করছেন ধর্মঘনীরা। সরকার যাই কড়া পদক্ষেপ নিক না কেন, আন্দোলন চলবেই , বলছেন আন্দোলনকারীদের একাংশ । 

সরকারি অফিসে ধর্মঘট রুখতে কড়া বিবৃতি জারি করেছে নবান্ন। অতিরিক্ত মুখ্যসচিবের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, শুক্রবার কোনওভাবেই পূর্ণ বা অর্ধ দিবস ছুটি নেওয়া যাবে না। ধর্মঘটে সামিল হলে কর্মজীবন থেকে বাদ যাবে একদিন। সেইসঙ্গে শোকজ করা হবে। এই নির্দেশের পাল্টা, ধর্মঘটের সিদ্ধান্তে অনড় থাকার দাবি জানিয়ে, অতিরিক্ত মুখ্য় সচিবকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতির যৌথ কমিটির সদস্য়রা।

বকেয়া DA-র দাবিতে ক্রমশ আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। শুক্রবার শহিদ মিনারে ৪৩তম দিনে পড়ল সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন। পাশাপাশি ২৯ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছে আন্দোলনকারীদের একাংশ।

অন্যদিকে এদিনই শিক্ষায় দুর্নীতি, রাজ্যের একাধিক স্কুল বন্ধের এবং ছাত্র সংসদ ভোট ও আনিসকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বিধানসভা অভিযানের ডাক দিয়েছে সিপিএমের ছাত্র সংগঠন SFI ধর্মঘট ও আন্দোলনের প্রত্য়ক্ষ প্রভাব দেখা গেল যোগমায়া দেবী কলেজে। ক্লাস বয়কটের ডাক দিয়েছেন পড়ুয়ারা। সকাল থেকে কলেজে চলছে পিকেটিং। অন্য়দিকে, DA-এর দাবিতে ধর্মঘটকে সমর্থন জানিয়েছেন অধ্য়াপকরা। কলেজে গেলেও ক্লাস নিচ্ছেন না তাঁরা।

বকেয়া ডিএ-র দাবিতে সিটু-র রাজ্য় সরকারি কর্মচারীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে বিক্ষোভ দেখাল সিটুর কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। আজ কাজে যোগ দেওয়ার আগে, কেন্দ্রীয় সরকারি সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান সিটুর সমর্থকরা।

বাঁকুড়া জেলাশাসকের দফতরের মূল গেট ঘেরাও করে ধর্মঘটীদের বিক্ষোভ। অফিসে যাঁরা কাজে যোগ দিতে আসছেন, তাঁদের ধর্মঘটে সামিল হওয়ার আবেদন আন্দোলনকারীদের।

বকেয়া DA-র দাবিতে ধর্মঘটের সমর্থনে কোচবিহারে সরকারি কর্মীদের মিছিল চলছে। ধর্মঘট সফল করতে শিলিগুড়ি কলেজের মেন গেট বন্ধ করে রাখেন কর্মীরা। চলে স্লোগান। DA-র দাবিতে চুঁচুড়া শিক্ষা ভবনের গেট আটকে বিজেপির বিক্ষোভ। গেটে পতাকা ঝুলিয়ে স্লোগান দিতে থাকেন বিজেপি নেতা-কর্মীরা।

সেরা শিরোনাম

GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
Nadia BJP: তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী, আপাতত ১৪ দিনের জেল হেফাজতে, কটাক্ষ বিরোধীদের
তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী, আপাতত ১৪ দিনের জেল হেফাজতে, কটাক্ষ বিরোধীদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget