দার্জিলিং : টানা বৃষ্টি থেকে রেহাই পাচ্ছিল না উত্তরবঙ্গ। এবার একটু কমবে ধারাপাতের প্রাবল্য। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টি চলবে তবে তা হবে বিক্ষিপ্তভাবে । হালকা মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির আশঙ্কা নেই। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আগামী কয়েকদিন তাপমাত্রা সামান্য বাড়বে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ নিচের দিকের জেলাগুলিতে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।  

দার্জিলিং এর আবহাওয়া কেমন সোমবার - 

বৃষ্টিপাত: 65%আর্দ্রতা: 84%বাতাস: 5 কিমি/ঘন্টা 

আগামী ৭ দিন কলকাতায় কেমন তাপমাত্রা থাকবে ? কী বলছে মৌসম ভবনের ওয়েবসাইট ?

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
28-Aug17.022.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
29-Aug17.023.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
30-Aug17.023.0
Generally cloudy sky with Light rain
31-Aug17.033.0
Generally cloudy sky with Light rain
01-Sep17.022.0
NA
02-Sep17.021.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm
03-Sep17.021.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm 

পরতে পরতে ব্রিটিশ স্থাপত্য বহন করে চলা এই শহরের একাধিক ভবনকে দেখলে মনে পড়তেই পারে পুরনো লন্ডনের কথা। তিব্বতি ভাষা ‘Dorje’ শব্দের মানে দেবরাজ ইন্দ্রর অস্ত্র বজ্র। আর ‘Ling’ কথার অর্থ, ল্যান্ড বা স্থান। তার থেকেই দার্জিলিং নামের উৎপত্তি।দার্জিলিং ভ্রমণের সেরা সময় :মার্চ থেকে মে এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর।দার্জিলিংয়ে শীত উপভোগ করার সময় : ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি।দার্জিলিং ভ্রমণ বর্ষার জন্য ঝুঁকির হয় : জুন থেকে সেপ্টেম্বর। 

দার্জিলিং ভ্রমণের সেরা সময় :                        

টাইগার হিল, ঘুম, সান্দাকফু, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক এবং পিস প্যাগোডা হল দার্জিলিং-এর কিছু জনপ্রিয় পর্যটন গন্তব্য। দার্জিলিং এর ঘুমে অবস্থিত ঘুম রেলওয়ে স্টেশনটি বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। ঘুমে গোর্খা সৈন্যদের একটি স্মৃতিসৌধও রয়েছে।

 

দার্জিলিং এই জেলার সদর শহর। কার্শিয়ং ও শিলিগুড়ি হল এই জেলার অপর প্রধান শহর। এই জেলার অপর গুরুত্বপূর্ণ শহর মিরিক একটি বিখ্যাত পর্যটনকেন্দ্র। আছে সুন্দরী ডুয়ার্স। দার্জিলিং জেলার মধ্যেই ডুয়ার্সের আবহাওয়া আর সুউচ্চ পাহাড়ি ঠান্ডা, দুইয়ের আমেজই পাওয়া যায় পুরদস্তুর। তাই দার্জিলিঙের আবহাওয়ার ( Darjeeling Weather ) উপর সারা বাংলার তো বটেই নজর থাকে সারা দেশের পাহাড় প্রেমীদেরই। 
আঁকাবাঁকা পাহাড়ি পথে টয় ট্রেনের (toy train) কু ঝিক ঝিক...মাথায় তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার (kanchenjunga)মুকুট। গা বেয়ে ধাপে ধাপে চা-পাতার আবরণ। অলঙ্কারের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা কমলালেবু। দার্জিলিং মানেই সম্মোহন। দার্জিলিং (Darjeeling) মানে রূপেও ভুলে যাওয়া, ভালবাসাতেও। এ রাজ্যের উত্তর অংশে অবস্থিত দার্জিলিং জেলা। মনোরম শৈলশহরের গর্ব করার মতো সম্পদের শেষ নেই। পাহাড়ি আমেজ, বিশ্ববিখ্যাত চা (tea garden), তিস্তা (tista) লাস্য, বাংলার বহু মণীষীর বাড়ি দার্জিলিং।