এক্সপ্লোর

Odisha Train Accident: দ্বিগুণ বাস ভাড়া, বহু মূল্য বিমানের টিকিট, পুরী গিয়ে চরম বিপাকে বাংলার পর্যটকরা

শুক্রবারের রেল বিপর্যয়ের ঘটনার পর কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে ওড়িশা-বাংলা পরিবহণ। সবচেয়ে বেশি দুর্ভোগে বাঙালির দ্বিতীয় হোমটাউন পুরীতে বেড়াতে যাওয়া পর্যটকরা।

ওড়িশা: না আছে পর্যাপ্ত বাস, না আছে পর্যাপ্ত ট্রেন। ট্রেন চলাচল শুরু হলেও পুরোপুরি স্বাভাবিক হতে এখনও সময় লাগবে আরও কয়েকটা দিন। এরই মধ্যে ওড়িশা থেকে ফিরতে কখনও দ্বিগুণ, কখনও তিনগুন দিতে হচ্ছে বাস ভাড়া। পুরী গিয়ে চরম বিপাকে বাংলার পর্যটকরা। বিমানের টিকিটের ক্ষেত্রেও একই পরিস্থিতি।

চরম বিপাকে বাংলার পর্যটকরা: শুক্রবারের রেল বিপর্যয়ের ঘটনার পর কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে ওড়িশা-বাংলা পরিবহণ। সবচেয়ে বেশি দুর্ভোগে বাঙালির দ্বিতীয় হোমটাউন পুরীতে বেড়াতে যাওয়া পর্যটকরা। ২ দিন বন্ধ থাকার পর, ট্রেন চলাচল শুরু হলেও টিকিট নেই। বাসের ভাড়া আকাশছোঁয়া।গাড়ি যা ভাড়া চাইছে, তা সাধারণ মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। সুযোগ বুঝে, যেমন খুশি ভাড়া চাওয়া হচ্ছে পর্যটকদের থেকে। বাস ভাড়া পৌঁছেছে মাছাপিছু ২-৩ হাজার টাকায় এমনকি সরকারি বাসের ক্ষেত্রেও চাওয়া হচ্ছে বেশি ভাড়া। গাড়ি চাইছে ২৫ থেকে ৩০ হাজার টাকা । এমনকি পুরীর হোটেলগুলিতেও লাগামছাড়া ভাড়া নেওযার অভিযোগ করছেন পর্যটকরা। পরিবার নিয়ে ঘুরতে গিয়ে বিপাকে বহু পর্যটক।

এই পরিস্থিতিতে, পুরী স্টেশনে সোমবার সকাল থেকেই থিকথিকে ভিড় পর্যটকদের।  শুক্রবার, শনিবার ও রবিবার যাদের ফেরার কথা ছিল সেই সবকটি ট্রেনই বাতিল হয়েছে।সোমবার থেকে ট্রেন চালু হলেও তৎকালে এত টিকিট পাওয়া সম্ভব হচ্ছে না টিকিটের ভাড়া ফেরত পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন অনেকেইএকাধিক হোটেলে চেক আউটের সময় নিয়েও বিপাকে পড়েছেন পর্যটকরা। পুরী স্টেশনের মতোই বাসস্ট্যান্ডেও দেখা গেল একই ছবি। এই পরিস্থিতিতে কলকাতা থেকে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় যাওয়ার বিমানের টিকিটও আকাশছোঁয়া। কখনও দ্বিগুণ, কখনও বা তিনগুণ ভাড়া গুনতে হচ্ছে বিমানযাত্রীদের। কলকাতা থেকে ভুবনেশ্বর যেতে গুনতে হচ্ছে ১২,৫০০ টাকা। কর্মসূত্রে ভুবনেশ্বর আসতে দ্বিগুণ ভাড়া গুনতে হয়েছে কলকাতার বাসিন্দাকে। দুর্ঘটনার ৩ দিন পরও এখনও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দুর্ভোগে হাজার হাজার মানুষ।

ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে বাহানাগা। দুর্ঘটনাগ্রস্ত লাইনে শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। রাত ১০টা ৪০-এ ডাউন লাইনে প্রথমে একটি মালগাড়ি চালানো হয়। আপ লাইনে প্রথম ট্রেন চালানো হয় রাত ১২টা ৫-এ। পরীক্ষামূলকভাবে আপ ও ডাউন লাইনে মালগাড়ি চালানোর পর, সকাল থেকে শুরু হয় যাত্রীবাহী ট্রেন চলাচল। হাওড়া থেকে সকাল ৬টা ১০-এ প্রথম ছাড়ে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। এরপর হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস রওনা দেয়। দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আজ থেকে হাওড়া-ভদ্রক রুটে সবকটি ট্রেনই চলছে। শুধুমাত্র হাওড়া-ব্য়াঙ্গালোর যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেসের সময় পরিবর্তন করা হয়েছে। বেলা ১০টা ৫০-এর পরিবর্তে হাওড়া থেকে দুপুর ৩টেয় ছাড়বে। 

আরও পড়ুন: Sugarcane Juice Benefits: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Blood Bank Scam: 'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে অভিযান পুলিশের
এবার টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে অভিযান পুলিশের
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF

ভিডিও

Delhi Terror Attack News | দিল্লির যন্তর মন্তরে জেন জি-র বিক্ষোভ চলাকালীন করা হয়েছিল নাশকতার ছক
Minar Mondal House News | মিনার মণ্ডলের বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কী ছিল। খতিয়ে দেখছেন তদন্তকারীরা
Arpita Sarkar Arrest News জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকে অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে।
Militant Arrest | পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপের ধৃত জঙ্গি হামিম মণ্ডল গ্রেফতারের ঘটনায় সামনে এল হানিট্র্যাপের প্রসঙ্গ
CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget