এক্সপ্লোর

EC On Voter List: ২৬-র ভোটের আগে বাংলায় নতুন ভোটার তালিকা? পড়শি রাজ্য বিহারে কমিশনের নির্দেশের পরই তুঙ্গে জল্পনা

WB Assembly Election 2026 Voter List: বিহারে বিধানসভা ভোটের আগে, নতুন করে ভোটার তালিকা তৈরির নির্দেশ কমিশনের, তবে কি এরাজ্যেও ২৬-র ভোটের আগে নতুন ভোটার তালিকা? কী প্রতিক্রিয়া শাসক ও বিরোধীদের ?

রুমা পাল, শিবাশিস মৌলিক, কলকাতা: ২০২৬ সালে বিধানসভা ভোটের আগে কি নতুন করে এরাজ্যে তৈরি হবে ভোটার তালিকা? কারণ পাশের রাজ্য বিহারে বিধানসভা ভোটের আগে, নতুন করে ভোটার তালিকা তৈরির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আর এর পরই, এরাজ্যে নতুন করে ভোটার তালিকা তৈরির নির্দেশ দেওয়া হবে কিনা, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। 

আরও পড়ুন, রাকেশ শর্মার পর শুভাংশু শুক্লা, ৪১ বছর পর মহাকাশে দ্বিতীয় ভারতীয়

ক্য়ালেন্ডার অনুযায়ী বাকি আর মাস দশেক।রাজ্যে বিধানসভা ভোটের দামামা প্রায় বেজেই গেছে। আর তার আগে অন্য়তম ইস্য়ু হয়ে উঠেছে 'ভুয়ো ভোটার'। কখনও দুই কেন্দ্রে একই ব্যক্তির নাম। কখনও এরাজ্য়ের ভোটার তালিকায় বাংলাদেশের নাগরিকের নাম। গত কয়েক মাসে ভোটার তালিকায় সামনে এসেছে এমন একের পর এক গরমিল। যা নিয়ে উত্তাল হয়েছে রাজনীতি। এই পরিস্থিতিতে আগামী বিধানসভা ভোটের আগে কি রাজ্যে নতুন করে ভোটার তালিকা তৈরি হবে? এই সম্ভাবনার কথা উঠে আসছে কারণ, পড়শি রাজ্য বিহারে নভেম্বরে রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে বিহারে নতুন করে ভোটার তালিকা তৈরি করছে নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করবেন বুথ লেভেল অফিসাররা। 

নির্বাচন কমিশন সূত্রে খবর, ২০২৬ এর বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গেও একই ভাবে হতে পারে নতুন ভোটার তালিকা তৈরির কাজ। যাকে একযোগে স্বাগত জানিয়েছে বিরোধী শিবির। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য  সুজন চক্রবর্তী বলেন, এখানে তো নতুন ভোটার তালিকা হওয়াই উচিত। এখানে ভূতুড়ে ঢুকেই আছে। সম্প্রতি ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে,দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের সহকারী সিস্টেম ম্য়ানেজার অরুণ গড়াইকে সাসপেন্ড করেছে, মুখ্য় নির্বাচনী আধিকারিকের দফতর। রাজ্য়ের মুখ্য় নির্বাচনী আধিকারিকের কাছে গিয়ে ভোটার তালিকায় গরমিল নিয়ে সিবিআই তদন্তের পর্যন্ত দাবি জানিয়ে এসেছেন শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতে নতুন করে ভোটার তালিকা তৈরি হলে, তার নেপথ্য়ে ষড়যন্ত্র দেখছে তৃণমূল।

তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি  জয়প্রকাশ মজুমদার বলেন, এতে ষড়যন্ত্র দেখছি। নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। মহারাষ্ট্রে হঠাৎ ভোট বেড়ে গেছিল। এবার কি বিহারেও তাই হতে চলেছে? বাংলায় এটা করলে উইদআউট ভেরিফিকেশন আমরা মানব না। কার্যত বেনজিরভাবেই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের আগে, ভোটার তালিকা সংশোধনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সেই চূড়ান্ত তালিকা প্রকাশিত হতেই সামনে আসে চাঞ্চল্য়কর তথ্য়!বাদ পড়ে ৫ হাজার ৮৪০ জনের নাম। যার মধ্যে ৩ হাজার ৪২৬ জনই মৃত। দু'জায়গায় নাম ছিল ১৬ জনের।২ হাজার ৩৯৪ জন ওই ঠিকানাতেই আর থাকেনই না। আর এবার, এই নিয়ে ভোটের আগে ফের শুরু হল তরজা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget