এক্সপ্লোর

Adeno Virus: একমো-র সাহায্যে বাঁচার লড়াই চলছে, তবু জন্মদিনের আগেই বাড়ি ফিরতে চায় খুদে

সুদেষ্ণার বোন সুদর্শনাও অ্যাডিনো-আক্রান্ত হয়। সেরে উঠে সে-ও দাঁড়িয়েছে দিদির পাশে।

কলকাতা: ১৯ জুন জন্মদিন। তার আগে বাড়ি ফিরতে চায় সুদেষ্ণা। আপাতত তার ঠিকানা বাইপাসের ধারে বেসরকারি হাসপাতাল। সেখানে একমো-র সাহায্যে বেঁচে থাকার লড়াই করছে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত অষ্টম শ্রেণির পড়ুয়া। বাগুইআটির জ্যাংড়ার বাসিন্দা সুদেষ্ণা বসু জানুয়ারি মাসে অ্যাডিনোয় আক্রান্ত হয়। ৩৫ দিনের ওপর একমো-র সাহায্যে লড়াই করছে ওই কিশোরী। চিকিৎসার খরচ ৪৫ লক্ষ ছাড়িয়েছে। তবু হাল ছাড়েননি LIC-র এজেন্ট সুকান্ত বসু। মেয়ের লড়াইয়ের সঙ্গী হয়েছেন বাবা। সুদেষ্ণার বোন সুদর্শনাও অ্যাডিনো-আক্রান্ত হয়। সেরে উঠে সে-ও দাঁড়িয়েছে দিদির পাশে। বড় মেয়ের চিকিৎসায় আর্থিকভাবে সর্বস্বান্ত হতে চললেও এখনও হাল ছাড়েনি জ্যাংড়ার বসু পরিবার। 

অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই বি সি রায় হাসপাতালে আরও ৬ শিশুর মৃত্যু হল। এছাড়া, আরজি কর হাসপাতাল সূত্রে জানা গেছে, জানুয়ারি ও ফেব্রুয়ারি মিলিয়ে সেখানে মৃত্যু হয়েছে ২৫ জন শিশুর। পুরুলিয়া জেলা হাসপাতাল সূত্রে খবর, ফেব্রুয়ারিতে এক শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে ২ মাসে রাজ্যে ৯৪ জন শিশুর মৃত্যু হল। 

অন্যদিকে, জ্বর, নিউমোনিয়া থাকায় গত মঙ্গলবার বি সি রায় হাসপাতালে ভর্তি করা হয় বনগাঁ মালঞ্চর বাসিন্দা চারমাসের শিশুকে। ভেন্টিলেশনে থাকাকালীন আজ ভোর ৪টে নাগাদ তার মৃত্যু হয়। একমাস আগে পক্সে আক্রান্ত হয়েছিল ওই শিশু। সেইসময় ভর্তি করা হয় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে। একইসঙ্গে সকাল ৬টা নাগাদ বি সি রায় হাসপাতালে মৃত্যু হয় মেটিয়াবুরুজের বাসিন্দা ১ বছর ৭ মাসের শিশুকন্যার। জ্বর, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ৮ দিন ধরে বি সি রায় হাসপাতালের এইচডিইউ-তে ভর্তি ছিল ওই শিশু। 

স্বাস্থ্য দফতরের নির্দেশিকা সত্ত্বেও বিসি রায় হাসপাতালে ছুটির দিনে বন্ধ রইল শিশুদের ARI ক্লিনিক। হাসপাতালে শিশুদের জন্য আলাদা এমার্জেন্সি বিভাগ রয়েছে, তাই পরিষেবায় প্রভাব পড়েনি বলে দাবি করেছেন স্বাস্থ্য সচিব। 

সেই মৃত্যু মিছিল, সেই হাহাকার অ্যাডিনোর আতঙ্ক করোনার সেই ভয়াবহ স্মৃতি ফিরিয়ে এনেছে। জেলা থেকে কাতারে কাতারে শিশু রোগী ভিড় করছে কলকাতার হাসপাতালে। আউটডোরের সামনে উপচে পড়া ভিড়.. কেউ সন্তানের জন্য একটা আইসিইউ বেড জোগাড় করতে হন্যে হয়ে ছুটছে। এই পরিস্থিতিতে ২৮ ফেব্রুয়ারি, নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দফতর জানায়, সরকারি মেডিক্যাল হাসপাতাল, জেলা ও মহকুমা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতাল গুলোতে ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস ক্লিনিক। কিন্তু রবিবার ছুটির দিন একেবারে উল্টো ছবি ধরা পড়ল শহরের অন্যতম গুরুত্বপূর্ণ শিশু হাসপাতাল বিসি রায়ে। 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
Awas Yojana : 'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
CPM News: গ্রেফতার যাদবপুরের প্রাক্তন সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
গ্রেফতার যাদবপুরের প্রাক্তন সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ

ভিডিও

Malda News | আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিধায়কের নাম করে ট্রাকে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার ৪
Abhishek Banerjee : অভিষেকের বাড়িতে পুলিশ, হুমকি দেওয়ার অভিযোগে FIR ও হাজিরার নোটিস | ABP Ananda
Baranagar News: আচমকা গেম পার্টনার বদল হতেই কি বরানগরের তরুণীকে খুন?
Prasun Banerjee: কুণাল-প্রসূন কথোপকথন ঘিরে জল্পনা, লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ
Mahadev Betting App: মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারি মামলায় দেশজুড়ে তল্লাশি CBI-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget