এক্সপ্লোর

Dhankhar Writes To Mamata : মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে রাজভবনে আসার অনুরোধ রাজ্যপালের

Governor Jagdeep Dhankhar Writes To Mamata Banerjee : আগামী সপ্তাহের মধ্যে সুবিধামতো সময়ে মুখ্যমন্ত্রীকে দেখা করার অনুরোধ করেছেন তিনি।

কলকাতা : বিতর্কের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে রাজভবনে আসার অনুরোধ রাজ্যপাল জগদীপ ধনকড়ের। আগামী সপ্তাহের মধ্যে সুবিধামতো সময়ে মুখ্যমন্ত্রীকে দেখা করার অনুরোধ করেছেন তিনি। মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার কথা ট্যুইট করে জানালেন ধনকড় । 

 

জগদীপ ধনকড় চিঠিতে উল্লেখ করেন, ‘বৈধ বিষয়ে তোলা প্রশ্নের দীর্ঘসময় ধরে জবাব মিলছে না, এ ধরনের পরিস্থিতি সাংবিধানিক অচলাবস্থা তৈরি করতে পারে’ । তিনি লিখেছেন , ‘বেশ কিছু উদ্বেগজনক বিষয় নিয়ে অবিলম্বে আলোচনার দরকার’ । মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ রাজ্যপাল জগদীপ ধনকড়ের । এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর তরফে কী জবাব আসে সেদিকেই রাজনৈতিক মহলের নজর। এরই মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে রাজ্যপাল ও রাজ্যের সংঘাত বেড়েছে। ক্রমেই উত্তপ্ত হয়েছে রাজনৈতিক বাতাবরণ। 

এই মাসেরই ১৩ তারিখ, রাজ্যপালের ভূমিকা নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্ট্যালিন ট্যুইটারে লেখেন, তাঁকে ফোন করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। অবিজেপি শাসিত রাজ্যের রাজ্যপালদের বিরুদ্ধে যেভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠছে, তা নিয়েও দু’জনের মধ্যে কথা হয়েছে বলে জানান স্ট্যালিন। এই নিয়ে মমতা দিল্লিতে বিরোধী মুখ্যমন্ত্রীদের একটি বৈঠক ডাকার পরামর্শও দিয়েছেন বলে, ট্যুইটারে লেখেন স্ট্যালিন। এর আগে বিধানসভার অধিবেশন স্থগিত করা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সমালোচনায়, ট্যুইট করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। এদিকে, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও জানিয়েছেন, বিজেপির বিরুদ্ধে বিরোধী ঐক্য গড়তে মমতা বন্দ্যোপাধ্যায় ও উদ্ধব ঠাকরেকে নিয়ে বৈঠক করবেন তিনি । 

এর আগে ১২ ফেব্রুয়ারি, রাজ্যপাল স্থগিত করে দেন বিধানসভার অধিবেশন। ট্যুইটারে অর্ডার কপি শেয়ার করে একথা ঘোষণা করেন জগদীপ ধনকড়। তিনি জানান, ' সংবিধানের ১৭৪ নম্বর ধারার ‘২’-এর উপ-দফা ‘ক’-তে দেওয়া ক্ষমতা প্রয়োগে, আমি, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়, ১২ ফেব্রুয়ারি, ২০২২ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা স্থগিত করছি। ' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget