এক্সপ্লোর

North Dinajpur: দিনে-দুপুরে ধারাল অস্ত্র দিয়ে আক্রমণ গৃহবধূকে, রায়গঞ্জের ঘটনায় চাঞ্চল্য

Housewife Attacked With Sharp Weapon: দিনে-দুপুরে এক গৃহবধূকে ধারাল অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগে চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জের দক্ষিণ সুদর্শনপুর এলাকায়। অভিযুক্ত যুবককে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: দিনে-দুপুরে এক গৃহবধূকে (housewife) ধারাল অস্ত্র (sharp weapon) দিয়ে আঘাতের (attack) অভিযোগে চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জের (raigunj) দক্ষিণ সুদর্শনপুর এলাকায়। অভিযুক্ত যুবককে মারধর করে পুলিশের (police) হাতে তুলে দেয় স্থানীয়রা। কিন্তু যে ভাবে দিনের বেলা ঘটনাটি ঘটেছে, তাতে কিছুটা ভয়ের মধ্যে আশপাশের মানুষজন।

কী অভিযোগ?
পুলিশ জানিয়েছে, আক্রান্ত গৃহবধূর নাম দেবশ্রী ভট্টাচার্য। বয়স ৩৪ বছর। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, অভিযুক্ত যুবক চুরির জন্য এসেছিল। দেবশ্রী তাতে বাধা দেওয়াতেই ক্ষিপ্ত হয়ে ওঠে সে। তার পরই তার উপর ধারাল অস্ত্রের আঘাত হান হয়। আক্রান্তের ঘরের লকারও ভাঙা অবস্থায় ছিল বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ। কিন্তু রায়গঞ্জ শহরের মধ্যে কী ভাবে দিনেদুপুরে এই ধরনের ঘটনা ঘটল? তা হলে কি প্রশাসনের নজরদারি ব্যবস্থা যথেষ্ট আঁটোসাঁটো নয়? নিরাপত্তার অভাব বোধ করছেন স্থানীয়দের অনেকেই। 

পর পর ঘটনা...
রাজ্যের নানা প্রান্তে এমন একাধিক ঘটনার কথা প্রায়শই শিরোনামে আসে। দিন তিনেক আগে স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি থেকে পরিচারিকার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় পুরুলিয়া শহরে। একই বাড়িতে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হন গৃহকর্ত্রীও। কী ভাবে ঘটল এমন, জানার চেষ্টায় তদন্ত শুরু করে পুলিশ। তবে প্রতিবেশিদের ধারণা ওই পরিচারিকাকে খুন করা হয়েছে। খুনের অভিযোগ বাড়িতে কর্মরত দুই কাঠমিস্ত্রির বিরুদ্ধে। অভিযুক্তরা ফেরার। নিহতের নাম পার্বতী বাদ্যকার বলে পুলিশ সূত্রে খবর। বয়স ৫৫ বছর। তাঁর বাড়ি স্থানীয় পোকা বাঁধ বাড়ায়। পুরুলিয়া শহরের দর্জিপাড়ায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার কাজ করতেন পার্বতী। ওই ব্যবসায়ীর নাম প্রদীপ দাস কর্মকার। তাঁর স্ত্রী, নন্দিতা দাস কর্মকারকেও ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ। বাহান্ন বছরের প্রৌঢ়া জখম অবস্থায় এখন চিকিৎসাধীন। হঠাৎ কী থেকে এমন ঘটনা,তা নিয়ে এলাকায় জোর চর্চা শুরু হয়েছে। রহস্যের আঁচ পরতে পরতে। কিছুটা নিরাপত্তার অভাবও অনুভব করছেন স্থানীয়রা। পুরুলিয়া সদর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। খোঁজ চলছে ফেরার অভিযুক্তদেরও। তার আগে, গত মাসে হাড় হিম করা জোড়া খুনের খবরে শিরোনামে এসেছিল পুরুলিয়া। সে বার ঘটনা ঘটে পুরুলিয়া মফস্বল থানা এলাকার কানালি গ্রামে। রাতে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে খুন হন এক পেট্রোল পাম্পের ম্যানেজার ও তাঁর ছেলে। ম্যানেজারের কাছে থাকা পেট্রোল পাম্পের টাকা লুঠ করতেই  কুপিয়ে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান করেছিল পুলিশ।
এবার আক্রান্ত রায়গঞ্জের এক গৃহবধূ। 

আরও পড়ুন:ডোমজুড়ের গ্রাম থেকে গ্রেফতার কেপমারিতে অভিযুক্ত গ্যাং, উদ্ধার ৯ শিশুও

সেরা শিরোনাম

Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ, কলকাতায় ফের হানা ইডির, একযোগে ১২ জায়গায় তল্লাশি
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ, কলকাতায় ফের হানা ইডির, একযোগে ১২ জায়গায় তল্লাশি
Ahishek Banerjee : অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
Ahishek Banerjee : অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
Cyclone Akvan : 'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
ল্যান্ডফল শেষ, কিন্তু কলকাতায় চলবে তুমুল বৃষ্টি? বিপজ্জনক হবে আবহাওয়া? কী জানাল আবহাওয়া অফিস?
ল্যান্ডফল শেষ, কিন্তু কলকাতায় চলবে তুমুল বৃষ্টি? বিপজ্জনক হবে আবহাওয়া? কী জানাল আবহাওয়া অফিস?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget