এক্সপ্লোর

Howrah: ৯ বছর আগে বিহার থেকে হারিয়ে যান মানসিক ভারসাম্যহীন যুবক, হাওড়া থেকে সন্ধান দিল হ্যাম রেডিও

Howrah News: ৯ বছর আগে বিহার থেকে হারিয়ে যাওয়া ছেলেকে হাওড়া থেকে ফিরে পেল পরিবার। সৌজন্যে হ্যাম রেডিও। দীর্ঘদিন পর হারানো ছেলেকে ফিরে পেয়ে খুশি পরিবারের লোকজন।

সুনীত হালদার, হাওড়া: ৯ বছর আগে বিহার থেকে হারিয়ে যাওয়া ছেলেকে হাওড়া থেকে ফিরে পেল পরিবার। সৌজন্যে হ্যাম রেডিও। দীর্ঘদিন পর হারানো ছেলেকে ফিরে পেয়ে খুশি পরিবারের লোকজন।

মনোজ পাসওয়ান নামে ২৮ বছর বয়সি এই যুবক হারিয়ে গিয়েছিলেন ৯ বছর আগে। বিহারের বাঁকা জেলার বাসিন্দা মনোজ মানসিক ভারসাম্যহীন ছিলেন। যখন ঘরের ছেলেকে ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন পরিবারের লোকজন, ঠিক সেই সময় হঠাৎই মনোজের খবর পাওয়া যায়। শনিবার দুপুরে হাওড়ার বেলিলিয়াস রোডের মিশনারিজ অফ চ্যারিটিজ পরিচালিত ‘নবজীবন’  থেকে ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে  যেতে আসেন মনোজের বাবা ও  মামা।

হোম সূত্রে খবর, ২০১৯ সালের ১৪ মে কলকাতার জে কে মিত্র রোড থেকে গুরুতর অসুস্থ অবস্থায় মনোজকে উদ্ধার করেন মিশনারিজ অফ চ্যারিটির সিস্টাররা। সেই সময়ে এই যুবক নিজের কাজ নিজে করতে পারতেন না। এমনকী, কথাও বলতে পারতেন না। পরে মনোরোগ বিশেষজ্ঞকে দেখিয়ে তাঁকে একটু একটু করে সুস্থ করে তোলা হয় হাওড়ার ‘নবজীবন’-এ রেখে। দীর্ঘদিন ধরে চিকিৎসার ফলে মনোজ কিছুটা সুস্থ হলে তাঁর সাথে কথা বলে পরিচয় জানার চেষ্টা করা হয়। কখনও ভাগলপুর কখনও অন্য কোনও জায়গার কথা বলতে থাকেন মনোজ। তাঁর কথা শুনে হোমের কর্মীরা বুঝতে পারেন, তিনি বিহারের বাসিন্দা। এরপরেই হ্যাম রেডিও সংস্থার সঙ্গে ‘নবজীবন’-এর পক্ষ থেকে যোগাযোগ করে মনোজের বিষয়ে খবর নিতে অনুরোধ করা হয়। হ্যাম রেডিওর পক্ষ থেকে মনোজের বিষয়ে খোঁজ নেওয়া শুরু হয়। অনেকদিন ধরে বিহারের বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়ার পর অবশেষে মনোজের বাড়ির খোঁজ পাওয়া যায়।

ছটপুজোর দিন বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেন মনোজ। হোয়াটসঅ্যাপ কলে বাবা তাঁর ছেলেকে চিনতে পারেন। শনিবার সকালে পরিবারের তরফে মনোজের বাবা ও মামা তাঁকে নিতে আসেন হাওড়ায়। দীর্ঘদিন বাদে ছেলেকে ফিরে পেয়ে খুশি পরিবার।

সেরা শিরোনাম

News Live Updates: 'তিন দিন পরে এলেন কেন?' বারুইপুরে গিয়ে প্রশ্নের মুখে পড়লেন সাংসদ সায়নী ঘোষ
'তিন দিন পরে এলেন কেন?' বারুইপুরে গিয়ে প্রশ্নের মুখে পড়লেন সাংসদ সায়নী ঘোষ
Malda Trinamool: স্কুলের জমি জবরদখল করে যুব তৃণমূলের পার্টি অফিস, সরকার বদলাতেই বুলডোজার দিয়ে তা ভাঙতে প্রশাসনের দ্বারস্থ তৃণমূল নেতৃত্বই
স্কুলের জমি জবরদখল করে যুব তৃণমূলের পার্টি অফিস, সরকার বদলাতেই বুলডোজার দিয়ে তা ভাঙতে প্রশাসনের দ্বারস্থ তৃণমূল নেতৃত্বই
Annapurna Yojona : লক্ষ্মীর ভাণ্ডার পেলেও এরা অন্নপূর্ণা যোজনার যোগ্য নন ! কোন চাকরি করলে বাদের তালিকায় ?
লক্ষ্মীর ভাণ্ডার পেলেও এরা অন্নপূর্ণা যোজনার যোগ্য নন ! কোন চাকরি করলে বাদের তালিকায় ?
Weather Forecast: দক্ষিণে কিছুটা কমবে ঝড়-বৃষ্টির দাপট, যদিও উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা
দক্ষিণে কিছুটা কমবে ঝড়-বৃষ্টির দাপট, যদিও উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget