এক্সপ্লোর

'ঘোরা তুলে ধরে মুখ্যমন্ত্রী কটাক্ষ করছেন, এটা খুব দুর্ভাগ্যজনক' মন্তব্য রাজ্যপালের

সন্ধেতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে রাজ্যপাল বলেন, ‘আমার কাছে কোনও ফাইল পড়ে নেই। কোনও ইস্যুর এখনও সমাধান না হলে, জবাব দিতে হবে রাজ্যকে।

কলকাতা: তুঙ্গে রাজ্য-রাজ্যপাল সংঘাত। 'এখানে দিয়েছে একটা ঘোড়ার পাল। একদল ঘোড়ার পাল, রাজ্য শাসন করতে পাঠিয়েছেন'। নাম না করে ফের রাজ্যপালকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা জবাব দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা তোপ দিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের মন্তব্য প্রজাতন্ত্র দিবসে ঘোড়াগুলো ঠিকমতো লাইনে ছিল না। সেটা তুলে ধরে মুখ্যমন্ত্রী কটাক্ষ করছেন। এটা খুব দুর্ভাগ্যজনক কথা। 

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে রাজ্যপালকে 'ঘোরার পাল' বলে কটাক্ষ করেন। বলেন, 'সকাল নেই, সন্ধে নেই সবসময়ে আমাকে গালাগাল করছে, আবার আমাকেই টুইট করছে'। 

এরপরেই সন্ধেতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে রাজ্যপাল বলেন, ‘আমার কাছে কোনও ফাইল পড়ে নেই। কোনও ইস্যুর এখনও সমাধান না হলে, জবাব দিতে হবে রাজ্যকে। তাজবেঙ্গল নিয়ে মুখ্যমন্ত্রীর কথার কোনও সত্যতা নেই। তাজবেঙ্গল নিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যে ভাষণ করছেন। ‘রাজ্যপাল হিসেবে সংবিধান রক্ষা করাই আমার কাজ।’

মা ক্যান্টিন প্রসঙ্গে মুখ্য়মন্ত্রীর উদ্দেশে রাজ্য়পালের দাবি, ‘মা ক্যান্টিন ফেব্রুয়ারি থেকে চালু, টাকা কোথা থেকে আসছে? আমি এনিয়ে জানতে চেয়েছি, এখনও জবাব আসেনি। রাজ্যে প্রতিমুহূর্তে সংবিধানের রীতি ভঙ্গ হচ্ছে। আইনের শাসন না থাকলে পদক্ষেপ করবেই রাজ্যপাল। কোনও ট্যুইট প্রকাশ্যে এনেছি কিনা, বলুন মুখ্যমন্ত্রী।’

আর কী কী বললেন রাজ্যপাল

  • ‘আমিও রাজ্যে শিল্পায়ন চাই, কিন্তু তার জন্য পরিবেশ চাই’
  • ‘শিল্পের পরিবেশ, আইনের শাসন থাকলেই রাজ্যে শিল্প আসবে’
  • ‘রাজ্যে আইনের শাসন নেই, শাসনের আইন চলছে’
  • ‘রাজ্যে যা চলছে, তা মানবতা, সংবিধানের বিরোধী’
  • ‘রাজভবন থেকে পেগাসাস ব্যবহারের অসত্য অভিযোগ তুলছেন মুখ্যমন্ত্রী’
  • ‘এটা আপনার তৃতীয় দফার সরকার, নিজেই নিজেকে প্রশ্ন করুন’
  • ‘ওনার প্রতি আমার সর্বোচ্চ সম্মান আছে, কিন্তু আমি স্তম্ভিত’
  • ‘মুখ্যমন্ত্রীর প্রতি আমি কখনও খারাপ কোনও শব্দ ব্যবহার করিনি’
  • ‘আড়াই বছরে সংবিধান রক্ষা করতে মুখ্যমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ’

সবমিলিয়ে আরও উচ্চগ্রামে পৌঁছল মুখ্যমন্ত্রী-রাজ্যপাল সংঘাত! কখনও ‘ঘোড়ার পাল’, কখনও ‘সবজান্তা’ কখনও আবার ‘ছোট দালাল’ নানা বিধ শব্দবন্ধ ব্যবহার করে দলের সাংগঠনিক নির্বাচনের মঞ্চ থেকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: সোমবার দিল্লিতে গিয়ে NCPI সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী
সোমবার দিল্লিতে গিয়ে NCPI সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
Malda News: ক্লাসের মধ্যেই ছিঁড়েছিলেন মা সরস্বতীর ছবি! হাজতবাস হল সেই শিক্ষকের, কড়া বার্তা মুখ্যমন্ত্রীরও
ক্লাসের মধ্যেই ছিঁড়েছিলেন মা সরস্বতীর ছবি! হাজতবাস হল সেই শিক্ষকের, কড়া বার্তা মুখ্যমন্ত্রীরও
Ramakrishna Mission: রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget