এক্সপ্লোর

ABVP বনাম বাম ছাত্র সংগঠন, তুমুল অশান্তি যাদবপুরে, রাতবিরেতে ভাঙচুর, আগুন, মারপিট, বিক্ষোভ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলকালাম। ABVP-র ওপর হামলার অভিযোগ SFI-সহ একাধিক বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে। পাল্টা প্রতিবাদ।

সুদীপ্ত আচার্য, কলকাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির সঙ্গে এসএফআই-সহ বামপন্থী ছাত্র সংগঠনের মধ্যে তুলকালাম। ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও কেন জিবি মিটিং করা হল? এই নিয়ে বড় অশান্তির সূত্রপাত। ABVP বনাম SFI-সহ একাধিক বাম ছাত্র সংগঠনের সংঘর্ষের জেরে রাতভর উত্তপ্ত হয়ে রইল যাদবপুর চত্বর।  অরবিন্দ ভবনের সামনে SFI-এর পোস্টারে আগুন ধরানো হল ।

বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও জেনারেল বডি মিটিং ডাকার এক্তিয়ার কীভাবে হল? এই ইস্যু নিয়েই বাঁধে অশান্তি।  এবিভিপির সঙ্গে এসএফআই-সহ বামপন্থী ছাত্র সংগঠনের মধ্যে তুলকালাম বেঁধে যায়। মূলত বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস ইউনিয়নের সাধারণ সভাকে কেন্দ্র করেই শুরু হয় দ্বন্দ্ব । প্রতিবাদ করতে যান এবিভিপি সমর্থকরা। তখনই এবিভিপির সঙ্গে এসএফআই-সহ বামপন্থী ছাত্র সংগঠনের মধ্যে বড়সড় অশান্তি বাঁধে। 

এবিভিপির অভিযোগ, তাঁরা প্রতিবাদ জানাতে গেলেই উত্তেজনা ছড়ায়। তাঁদের সমর্থকদের উপর চড়াও হয় SFI-সহ বামপন্থী ছাত্র সংগঠনের সমর্থকরা। ABVP সমর্থকদের উদ্দেশে জাতি বিদ্বেষমূলক মন্তব্য করা হয় বলে  অভিযোগ। এরপর পাল্টা ABVP সমর্থকরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়েন। SFI-সহ বামপন্থী ছাত্র সংগঠনের সমর্থকদের উপর তাঁরা চড়াও হন বলে অভিযোগ। গভীর রাতের এই ঘটনায় তাঁদের ৬-৭ জন সমর্থক আহত হয়েছেন বলে দাবি ABVP-র। আহতদের KPC মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে পৌঁছন বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এরপর তাঁর নেতৃত্বে BJP ও ABVP সমর্থকরা যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভে উপস্থিত ছিলেন ABVP-র কেন্দ্রীয় কমিটির সদস্য শুভব্রত অধিকারী এবং রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য।

বাম ছাত্র সংগঠনের সদস্যদের অভিযোগ, রাত সাড়ে ১২টা নাগাদ একদল ABVP সমর্থক যাদবপুর থানা থেকে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের দিকে এগিয়ে যান। তাঁরা বিশ্ববিদ্যালয়ের বন্ধ গেট ধাক্কা দিয়ে খুলে ভিতরে ঢুকে পড়েন। এরপর SFI-সহ অন্যান্য ছাত্র সংগঠনের পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। বাম ছাত্র সংগঠনের তরফে অভিযোগ, এবিভিপি সমর্থকরা বিশ্ববিদ্যালয়ে ঢোকার পর উপাচার্যের দফতর অরবিন্দ ভবনের দিকে এগিয়ে যান। পথে অরবিন্দ ভবনের পিছনের মাঠে বসে থাকা কয়েকজন পড়ুয়াকে ধাওয়া করার অভিযোগ ওঠে। ওই পড়ুয়ারা অরবিন্দ ভবনে আশ্রয় নেন। ABVP-র অভিযোগ, অরবিন্দ ভবনে যাওয়ার আগে ওই পড়ুয়ারাই তাঁদের সমর্থকদের মারধর করেছিলেন। যদিও পাল্টা অরবিন্দ ভবনে আশ্রয় নেওয়া পড়ুয়াদের অভিযোগ, তাঁদের উপরই ABVP সমর্থকরা হামলা চালান।

গভীর রাতে অরবিন্দ ভবনের সামনের এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। SFI-সহ অন্যান্য ছাত্র সংগঠনের ফেস্টুন ও পতাকায় আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অন্যদিকে, অরবিন্দ ভবনের ভিতরে থাকা পড়ুয়ারা বন্ধ গেট ধরে ঝাঁকাতে থাকেন বলে অভিযোগ ABVP-র। ভিতর থেকে তাঁদের লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে বলেও দাবি ABVP-র। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অরবিন্দ ভবনে আশ্রয় নেওয়া পড়ুয়ারা।

রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার প্রতিবাদে ABVP নেতৃত্ব ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর হুঁশিয়ারি দিয়েছে। আজ দুপুর ১২টায় গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় অভিযানের ডাক দিয়েছে ABVP। 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
Advertisement

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget