কলকাতা : ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এবার ওপেন চ্যালেঞ্জ দিলেন কালীঘাট তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলের বর্ষীয়ান সাংসদ বলেছেন, 'কালীঘাট তৃণমূলে অনেকেই আছেন। ঋতব্রতরা ওই কয়েকজন ছাড়া ওদের আর কোনও লোক নেই। সারা পশ্চিমবঙ্গে সব তৃণমূল। ও তো দেখতে পায় না। তাহলে একদিন হোক না... চলুন পারমিশন নিই, ব্রিগেডে হোক। ব্রিগেডে ডাক দেওয়া হোক। মাঝে একটা দড়ি দেওয়া থাকবে। সারা পশ্চিমবঙ্গ... লোকেরা আসবে। কারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে তৃণমূল করে, আর ক'জন ঋতব্রতকে আদর্শ নেতা হিসেবে তৃণমূল করে, সেটা দেখে নিই। ব্রিগেডে হোক এটা। আর ব্রিগেডে করলে তো সরকারের আপত্তি নেই। কোর্টেরও আপত্তি নেই। চলুন এই চ্যালেঞ্জটা দিলাম, গ্রহণ করে নিন।' 

Continues below advertisement

এর আগে কল্যাণকেও নিশানা করেছেন ঋতব্রত 

Continues below advertisement

উপলক্ষ্য ছিল প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক। আর বৈঠক শেষে তা কার্যত গড়াল দুই বন্দ্য়োপাধ্য়ায়ের বাগযুদ্ধে! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তুললেন বিগত রাজ্য সরকারের হয়ে তাঁর মামলার জন্য নেওয়া ফিজের প্রসঙ্গ। জবাব দিলেন কালীঘাট-তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। 

জোড়াফুল প্রতীক কার কাছে যাবে, তা নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক। সেই কারণে শনিবার দিল্লিতে হাজির হয়েছিলেন 'কালীঘাট-তৃণমূল' ও 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের প্রতিনিধিরা। তবে দিনের শেষে বৈঠক ছাপিয়ে শিরোনামে উঠে এল দুই বন্দ্য়োপাধ্য়ায়ের বাগযুদ্ধ। সঙ্গে চাঞ্চল্য়কর সব অভিযোগ এবং পাল্টা অভিযোগ। শনিবার 'কালীঘাট-তৃণমূল'-এরপ্রতিনিধি হিসেবে দিল্লি এসেছিলেন আইনজীবী সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। আর এদিনই দিল্লিতে দাঁড়িয়ে 'আইনজীবী ব্য়ানার্জি'-কে নিশানা করেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়। 

'নতুন সরকার এসেছে, স্বাধীনতা পেয়েছে বাংলা, ভদ্র ভাবে থাকো, তোলাবাজিতে যেও না', বার্তা মিঠুনের 

ঋতব্রত বলেন, 'সম্ভবত গতবছর বাংলার একজন আইনজীবী ৫০ কোটি টাকার আয়কর দিয়েছেন। আমরা জানতে চাই এটা কি বেসরকারি কারও থেকে নাকি তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের থেকে মিলেছে।' পাল্টা কল্যাণ বলেন, 'আমি তো আর শুভেন্দু অধিকারীর দালালি করে বিরোধী দলনেতা হইনি। আমি যা করেছি তা সব অন রেকর্ড। আমার পেছনে লেগে ঋতব্রত ব্য়ানার্জি তোমার কোনও লাভ হবে না। বাংলার পাবলিক যা মারবে না পরে, সেটা বুঝতে পারবে।' 

হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, গুচ্ছ গুচ্ছ মামলায় তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং রাজ্য সরকারের হয়ে সওয়াল করতে দেখা গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এদিন নাম না করে, সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা। এমনকী মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।