কলকাতা: চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল, মৃত ১৯, গ্রেফতার ৭। চোরবাগান বিপর্যয়ে গ্রেফতার ৭। আগে ১৪ জনকে আটক করা হয়েছিল। অনিচ্ছাকৃত খুন ও অনিচ্ছাকৃত খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু। BNS-র ১০৫ ও BNS-র ১১০ নম্বর ধারায় মামলা রুজু পুলিশের। পুজো দেখতে গিয়ে চোরবাগানে প্রাণ গেল ১৯জনের। পুজোর মধ্যেই শোকের ছায়া, ১৯জনের মৃত্যু! মৃতদের মধ্যে ১ জন শিশু ও ১২ জন মহিলা মণ্ডপে হুড়োহুড়িতে পিষ্ট হয়ে আহত ২৫। চোরবাগানের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। প্যান্ডেলের এক্সিট গেট দিয়ে প্রবেশ করে একাধিক ব্যক্তি। বৃষ্টি পড়ার সময় একাধিক ব্যক্তি প্রবেশ করে, দাবি পুলিশের। সামনের গলি থেকে ঢুকে যায় একাধিক মানুষ। মণ্ডপের ভিতরে ছিল একাধিক মানুষ, দাবি পুলিশের। 

Continues below advertisement

এতগুলো মানুষের মৃত্যুর ঘটনায় মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এই পুজো কমিটির সেক্রেটারি রাজকুমার সেধা ওরফে রাজা। তিনি মুক্তরাম স্ট্রিটের বাসিন্দা। এছাড়া শান্তনু দুবে, অমরবোস সরণীর বাসিন্দা। তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এছাড়া বিপ্লব মুখোপাধ্য়ায় ওরফে জয়, ক্যানাল ওয়েস্ট রোডের বাসিন্দা। তাঁকেও গ্রেফতার করা হয়েছে। তিনিই ছিলেন বাঁশের যে কাঠামো গড়ে উঠেছিল, তার দায়িত্বে। 

এছাড়া কৌশিক সাহা, সল্টলেকের বাসিন্দা, তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর দায়িত্ব ছিল VIP চেকিংয়ের ও ক্রাউড ম্য়ানেজমেন্ট ও কন্ট্রোলিং। এছাড়া পিন্টু দে, সুমন চক্রবর্তী, রাজেশ পাল, এঁদের গ্রেফতার করা হয়েছে। এঁদের মধ্য়ে দুজন প্রাইভেট সিকিউরিটি ইনচার্জ রয়েছেন। এখন প্রশ্ন উঠছিল যে এই যে সাতজনকে গ্রেফতার করা হল, এখানে আর কী কেউ দায়ী নন? যেভাবে এত মানুষের ভিড়, এতদিন ধরে অনেকেই সোশ্য়াল মিডিয়ায় মিস ম্য়ানেজমেন্টের অভিযোগ উঠেছিল, তাই বিষয়টি কিন্তু আরও গভীরতম হয়ে উঠেছে। এদিকে, চোরবাগানের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। প্যান্ডেলের এক্সিট গেট দিয়ে প্রবেশ করে একাধিক ব্যক্তি, বৃষ্টি পড়ার সময় একাধিক ব্যক্তি প্রবেশ করে, দাবি পুলিশের।

Continues below advertisement

কলকাতা মেডিক্যাল কলেজ, আর জি কর ও SSKM হাসপাতালের সমস্ত রোগীদের স্থানান্তর করা হয়েছে। সমস্ত হাসপাতাল থেকে স্থানান্তর করে অ্যাপোলোতে বর্তমানে ভর্তি ১৪ জন। অ্যাপোলো হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করবেন অমিত শাহ। কলকাতা মেডিক্যাল কলেজ থেকে আহতদের অ্যাপোলোতে স্থানান্তর। আর জি কর মেডিক্যাল থেকে আহতদের অ্যাপোলোতে স্থানান্তর করা হয়েছে। ১৯জন মৃতের ময়নাতদন্ত করা হবে কলকাতা মেডিক্যাল কলেজে।