এক্সপ্লোর

KMC Election Result 2021: একদা শোভন-গড়ে বিপুল ভোটে এগিয়ে রত্না

Kolkata Municipal Corporation: ভোট গণনা শুরু হতেই প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস। বেহালার ১৩১ নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়।

কলকাতা: মঙ্গলবার সকাল থেকেই উত্তেজনার পারদ চড়ছে মহানগরে (Kolkata)। ভোট গণনা শুরু হতেই প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস (TMC)। বেহালার ১৩১ নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee)। এছাড়াও এগিয়ে রয়েছেন ৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি কলকাতা পুরকর্পোরেশনের বিদায়ী মেয়রও (Mayor)। রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার পুরভোটে প্রার্থী হয়েছেন ৮৫ নম্বর ওয়ার্ড থেকে। ইতিমধ্যেই এগিয়ে রয়েছেন তৃণমূলের এই প্রার্থী।  

একসময় পরিচতি ছিল মেয়রের এলাকা বলে। কিন্তু, বেহালার সেই গর্বের দিন গেছে। শোভন চট্টোপাধ্যায় মেয়রের পদ ছেড়েছেন। ছেড়েছেন বেহালাও। তাঁর ছেড়ে যাওয়া ওয়ার্ডে এবার তৃণমূলের টিকিটে লড়ছেন শোভনের ঘরনী রত্না। যাই হোক, প্রাক্তন মেয়রের এলাকার এই  তকমাটা ছাড়াও, কলকাতার চোদ্দ নম্বর বরোর আরও বেশ কিছু আকর্ষণ রয়েছে। যেমন--- বেহালা ফ্লাইং ক্লাব, শতাব্দী প্রাচীন সোনার দুর্গা কিংবা সুসজ্জিত পর্ণশ্রী লেক। এই বরোতে সাতটি ওয়ার্ড রয়েছে। বিধানসভা ভোটের ওয়ার্ডভিত্তিক ফলের নিরিখে সবক’টায় লিড পেয়েছিল তৃণমূল। 

আরও পড়ুন, "জন্মভূমি এবং কর্মভূমি"-তে লড়াইয়ে এগিয়ে মমতার-ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়

স্বামী-বাবা-মা বিধায়ক হলেও, প্রত্যক্ষ রাজনীতিতে ছিলেন না। শোভন চট্টোপাধ্যায় বেহালা বাড়ি ছাড়ার পর থেকে ১৩১ নম্বর ওয়ার্ড দেখছেন রত্না চট্টোপাধ্যায়। বিধানসভা ভোটে শোভনের বেহালা পূর্বে রত্নাকে প্রার্থী করে তৃণমূল। প্রথম লড়াইয়েই বাজিমাত করেন তিনি।  এবার শোভনের ১৩১ নম্বর ওয়ার্ডে রত্নাকে প্রার্থী করেছে তৃণমূল। রাজনীতির পরিবারের সঙ্গে যুক্ত হলেও, সরাসরি রাজনীতির ময়দানে সম্প্রতি। বিধানসভার পর আবার প্রার্থী। কলকাতা পুরসভার ১৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় বললেন, এই ওয়ার্ড চারবছর ধরে দেখছি। দিদির মনে হয়েছে রত্নাকে দেওয়া উচিত।  চার বছর প্রচুর পরিশ্রম করেছি।

এখনও পর্যন্ত  মোট ১০৩টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস। ১৪০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের আবু মহম্মদ তারিক। ১৩৭ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেসের ওয়াসিম আনসারি। বিজেপি এগিয়ে ৪টি ওয়ার্ডে, বামফ্রন্ট এগিয়ে ২টি ওয়ার্ডে, কংগ্রেস এগিয়ে ২টি ওয়ার্ডে, নির্দল প্রার্থীরা এগিয়ে ১টি ওয়ার্ডে। ২২ নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত। ১০৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী সুশান্ত কুমার ঘোষ। 

 

সেরা শিরোনাম

Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Ghatal Update: নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী

ভিডিও

Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডবের ঘটনায় এবার অভিযোগ দায়ের করল ABVP সমর্থক
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | রাতবিরেতে যাদবপুরে তাণ্ডব! কী জানালেন নিরাপত্তারক্ষী?
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget