কলকাতা : এবছর শহিদ মিনারে ২১ জুলাই সমাবেশ করবে প্রদেশ কংগ্রেস। বৈঠকের পর এমনই জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। মৌলালি যুবকেন্দ্রে প্রদেশ কংগ্রেসের 'আত্মসমীক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনা শিবির' অনুষ্ঠিত হয়েছিল। সেখানে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের ২৯৪ জন কংগ্রেস প্রার্থী, সমস্ত সাংসদ, জেলা সভাপতিদের ডাকা হয়। এদিন শুভঙ্কর সরকার বলেন, বেশ কিছুজন কংগ্রেস নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে কংগ্রেসে যোগদানের বিষয়ে অভ্যন্তরীণ কমিটি সিদ্ধান্ত নেবে। 

Continues below advertisement

কসবা, বেলেঘাটা, তিলজলা - ৩ জায়গায় পুরসভার বুলডোজার অভিযান, ভেঙে ফেলা হচ্ছে বেআইনি নির্মাণ

Continues below advertisement

অনুপ্রবেশকারীদের থাকার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ

অনুপ্রবেশকারী ধৃত বাংলাদেশি ও রোহিঙ্গাদের রাখার জন্য হোন্ডিং সেন্টার তৈরির নির্দেশ। বেআইনিভাবে বসবাসকারী বিদেশিদের রাখা জন্যও হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ। রাজ্যের সমস্ত জেলাশাসকদের নির্দেশ স্বরাষ্ট্র দফতরের। যে সমস্ত বাংলাদেশি বা রোহিঙ্গাদের জেল থেকে ছাড়া হয়েছে তাদের সেখানে রাখা হবে। 

কলকাতা পুলিশের কর্মীসঙ্কট কাটাতে নবান্নে গুরুত্বপূর্ণ প্রস্তাব পাঠাল লালবাজার 

পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন জেলায় ডেপুটেশনে থাকা কলকাতা পুলিশের কর্মীদের ফেরাতে প্রস্তাব, সূত্রের খবর। বাহিনীতে বিপুল সংখ্যক শূন্যপদের জেরে থানা থেকে গোয়েন্দা বিভাগে চাপ, সূত্রের খবর। নতুন নিয়োগ প্রক্রিয়ায় সময় লাগবে, প্রশাসনিক কাজ স্বাভাবিক রাখতে প্রস্তাব, দাবি লালবাজারের। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে কর্মী সংখ্যা বৃদ্ধি জরুরি, দাবি লালবাজারের। সেই কারণেই ডেপুটেশনে থাকা কর্মীদের কলকাতা পুলিশে ফেরাতে উদ্যোগ, দাবি লালবাজারের। 

তিলজলায় বেআইনি নির্মাণ ভাঙছে পুরসভার বুলডোজার, তার পাশেরই একটি আবাসনে পুরসভার নোটিস 

তিলজলায় বেআইনি নির্মাণ ভাঙছে পুরসভার বুলডোজার। তার পাশেরই একটি আবাসনে পুরসভার নোটিস। বেআইনি নির্মাণ, এই অভিযোগে পুরসভার নোটিস। ২৭ মে শুনানিতে যোগ দেওয়ার নোটিস। তিলজলায় জি জে খান রোড চলল বুলডোজার। জি জে খান রোডের ৭ তলার বেআইনি বিল্ডিংয়ে চলল বুলডোজার। বেআইনি বিল্ডিংয়ের উল্টোদিকে তৃণমূলের দলীয় কার্যালয়। বেআইনি বিল্ডিং ভাঙতে আনা হয় ৩ টি বুলডোজার। ২৩ তারিখ বেআইনি বিল্ডিং ভাঙতে নোটিস দেয় পুরসভা। বেআইনি বিল্ডিং ভাঙতে ঘটনাস্থলে পুরসভার আধিকারিক, পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। জাভেদ খানের ছেলের ২ টি বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে, বললেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী। 

অন্যদিকে, বেলেঘাটায় রাজু নস্করের একাধিক নির্মাণে কলকাতা পুরসভার নোটিস। রাজু নস্করের একাধিক বাড়িতে পুরসভার নোটিস। রাজু নস্করের অফিস, রেস্তোরাঁয়ও নোটিস পুরসভার।