এক্সপ্লোর

WhatsApp Fraud : চালু রাখুন দু-স্টেপ ভেরিফিকেশন, এড়ান অচেনা নম্বর, হোয়াটসঅ্যাপ ফ্রড ঘিরে সতর্কবার্তা কলকাতা পুলিশের

Kolkata Police : অচেনা নম্বর থেকে ফোন করে কোনও বিশেষ ক্যারেক্টর প্রেস করতে বলা হলে এড়িয়ে যান। আর যদি বুঝতে পারেন প্রতারিত হয়েছেন, তাহলে তৎক্ষণাৎ পুলিশের দ্বারস্থ হন।

কলকাতা : সময়ের সঙ্গে সঙ্গে প্রতারণার ছক পাল্টাচ্ছে সাইবার প্রতারকরা। ফাঁদে পা দিলেই হতে পারেন সর্বস্বান্ত। কাস্টমার কেয়ারের অছিলায় ফোন হ্যাক করে কনট্যাক্ট লিস্ট হাতিয়ে নিয়ে পরিচিতদের কাছে টাকা চেয়ে মেসেজ পাঠাচ্ছে প্রতারকরা। ঠিক কীভাবে চলছে এই প্রতারণাচক্র? কোন ফাঁদ থেকে থাকবেন সতর্ক? সতর্কাবার্তা জারি করেছে কলকাতা পুলিশ।

কীভাবে হচ্ছে প্রতারণা

কাস্টমার কেয়ারের পরিচয় দিয়ে কোনও ফোন আসার পর নির্দিষ্ট কোনও নম্বরে ডায়াল করতে বললে বিরত থাকুন। পুলিশ সূত্রে খবর, short code বা short key ব্যবহার করে প্রতারণার ঘটনা বাড়ছে। একটি মোবাইল নম্বর পাঠিয়ে শুরুতে শর্ট কোড দিয়ে সেই নম্বর ডায়াল করতে বলা হচ্ছে। ডায়াল করলেই গ্রাহকের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফরওয়ার্ড হয়ে যাচ্ছে প্রতারকদের নম্বরে। তারপর গ্রাহকের পরিচিতদের কাছে নানা অছিলায় টাকা চেয়ে বার্তা পাঠানো হচ্ছে। পরিচিতরা টাকা পাঠালে তা জমা পড়ছে প্রতারকদের অ্যাকাউন্টে।  কলকাতা পুলিশের এক কর্তা জানাচ্ছেন, নতুন ট্রেন্ড *61* দশ ডিজিটের নম্বর দিয়ে বলছে ডায়াল করুন। ডায়াল করলেই ফোনের দখল নিচ্ছে তারা। ফোন ভেরিফিকেশনের জন্য কল অপশন বেছে নিচ্ছে। তারপর কনটাক্ট লিস্ট থেকে পরিচিতদের টাকা লোপাট।

এরকম পরিস্থিতির শিকার হলে কী করবেন? 

কলকাতা পুলিশ সূত্রে খবর, প্রতারকদের নম্বরে ডাইভার্ট হয়ে যাওয়া হোয়াটসঅ্যাপ অ্যকাউন্ট ফিরে পেতে ব্যবহার করতে হয় ডিঅ্যাক্টিভ short key। সতর্কতা অবলম্বন করতে, নিজের হোয়াটসঅ্যাপ নম্বরে অবিলম্বে দু স্টেপ ভেরিফিকেশন চালু করে রাখুন। অচেনা নম্বর থেকে ফোন করে কোনও বিশেষ ক্যারেক্টর প্রেস করতে বলা হলে এড়িয়ে যান। আর যদি বুঝতে পারেন প্রতারিত হয়েছেন, তাহলে তৎক্ষণাৎ পুলিশের দ্বারস্থ হন। প্রতারকদের ফাঁদে পড়তে পারেন আপনি বা আপনার পরিচিত কেউ। তাই সতর্ক থাকুন ও পরিচিতদেরও সতর্ক করুন।

আরও পড়ুন- খুব তাড়াতাড়ি সান-ট্যান দূর করতে মেনে চলতে পারেন এই ঘরোয়া টিপসগুলি, দেখে নিন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget