কলকাতা: আজ রাজ্যজুড়ে পালিত হবে রামনমবমী, তিথি রয়েছে আগামীকাল পর্যন্ত। ইতিমধ্যেই, রামনবমীর প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে বুধবার বিশেষ বৈঠক হয়েছে নবান্নে। খোলা হয়েছে কন্ট্রোল রুমও। ১১ টার পর থেকেই একের পর এক রামনমবমীর মিছিল বের হবে রাজ্যে। সেই কারণেই এদিন বেলা বাড়লে ট্রাফিক জ্যামের আশঙ্কা করা হয়েছে। মূলত হেস্টিংস, বিটি রোডের চিড়িয়া মোড়, খিদিরপুর, রামলীলা ময়দান-সহ একাধিক এলাকা থেকে এই মিছিল বের হবে।
আরও পড়ুন, ভোটের আগে বড় বার্তা BJP প্রার্থী দিলীপের, কী হবে "চার তারিখের পর" ?
আজ, বৃহস্পতিবার সবথেকে বেশি মিছিল হতে পারে হাওড়া, চন্দননগর এবং ইসলামপুরে। ওই সব এলাকায় বিশেষ নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নবান্ন সূত্রে খবর, মোট ৩ হাজার পুলিশ মোতায়েন থাকবে রামনবমী উপলক্ষে। প্রয়োজনে CRPF-এর সাহায্য নেওয়া হবে। বৈঠক থেকে জেলাশাসক ও এসপিদের নির্দেশ দেওয়া হয়েছে, আদালতের নির্দেশ নেমে মিছিল শুরু ও শেষ করতে হবে। কোনও রকম অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। পাঁচশোর বেশি লোক মিছিলে থাকবে না।
সূত্রের খবর, আজ থেকে শুরু করে রবিবার পর্যন্ত জেলায় জেলায় রামনবমীর মিছিল হওয়ার সম্ভাবনা। ভবানীপুরে কর্মসূচিতে অংশ নিয়েছেন শুভেন্দু অধিকারী। আজ সবথেকে বেশি মিছিল হতে পারে হাওড়া, চন্দননগর ও ইসলামপুরে। ওই সব এলাকায় বিশেষ নজরদারির সিদ্ধান্ত। নবান্ন সূত্রে খবর, মোট ৩ হাজার পুলিশ মোতায়েন থাকবে রামনবমী উপলক্ষে। প্রয়োজনে CRPF-এর সাহায্য নেওয়া হবে।
মূলত, হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় অনুমতি দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছিলেন,'সর্বাধিক ৫০০ জন ব্যক্তি নিয়ে করা যাবে শোভাযাত্রা। কোন ধাতব অস্ত্র প্রদর্শন করা যাবে না। প্রতীকী অস্ত্র নিয়ে মিছিল করতে হবে', শান্তিপূর্ণ ভাবে মিছিল করতে হবে, নির্দেশ হাইকোর্টের। বিকাল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত করা যাবে শোভাযাত্রা। দায়িত্ব পাওয়ার পর, প্রথমবার বাহিনীকে নিয়ে বৈঠক করলেন কলকাতার পুলিশ কমিশনার, অজয় নন্দ।
সূত্রের খবর, যেখানে, ইদ, রামনবমী এবং, নির্বাচন মূলত এই ৩টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এদিকে, রাজ্য়ে মহাসমারোহে রামনবমী পালনের প্রস্তুতি নিচ্ছে হিন্দু জাগরণ মঞ্চ। শনিবার ইদ, পরের সপ্তাহে রামনবমী, আর এপ্রিলে ২ দফায় রাজ্য়ে বিধানসভা ভোট, রাজ্য়ের পুলিশ-প্রশাসনের ওপর এখন পূর্ণ কর্তৃত্ব নির্বাচন কমিশনের! বদলে দেওয়া হয়েছে, পুলিশ-প্রশাসনের খোলনলচে। দায়িত্ব পাওয়ার পর, প্রথমবার, বাহিনীকে সঙ্গে নিয়ে আলিপুর বডিগার্ড লাইনসে বৈঠক করলেন কলকাতার পুলিশ কমিশনার, অজয় নন্দ। যেখানে, ইদ, রামনবমী এবং নির্বাচন। মূলত এই ৩টি বিষয়ই উঠে আসে বৈঠকে।
