এক্সপ্লোর

TMC Inner Clash : হাতাহাতি-সংঘর্ষ, ফাটল মাথা, খাস কলকাতায় ফের তৃণমূলের ২ গোষ্ঠীর বিবাদ, বেলেঘাটার পর নারকেলডাঙায়

Kolkata News : ঘটনায় তৃণমূল কাউন্সিলর সহ ৪ জনের বিরুদ্ধে নারকেল ডাঙা থানায় অভিযোগ জানিয়েছেন স্থানীয় তৃণমূল কর্মীরা।

হিন্দোল দে, কলকাতা : বেলেঘাটার পর নারকেলডাঙা (Narkeldanga)। শহরে ফের তৃণমূলের ২ গোষ্ঠীর মধ্য়ে সংঘর্ষ। পার্ক তৈরি নিয়ে কাউন্সিলর অনুগামীদের সঙ্গে হাতাহাতি বাধে স্থানীয় তৃণমূল (TMC) কর্মীদের। মাথা ফাটে এক তৃণমূল কর্মীর। ঘটনায় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কর্মীরা।

পার্ক তৈরির আবেদনে সায় দিয়েছেন খোদ মেয়র। তারপরও তাণ্ডব। বেলেঘাটার (Beleghata) পর এবার নারকেলডাঙা। খাস কলকাতায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত হয়ে উঠল এলাকা। তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের সঙ্গে স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের মারপিটে ঝরল রক্ত। মাথা ফাটল তৃণমূল কর্মীর।

অশান্তির শুরু নারকেলডাঙার ক্য়ানেল ওয়েস্ট রোডে খালপাড়ের ধারে এই জমিকে কেন্দ্র করে। স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের দাবি, এই জায়গায় দীর্ঘদিন ধরে পার্ক তৈরির আবেদন জানাচ্ছেন তাঁরা। কিন্তু তাতে কর্ণপাত করেননি, ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শচীন সিংহ। সম্প্রতি টক টু মেয়র অনুষ্ঠানে ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) ফোন করে, নিজেদের আর্জির কথা জানান স্থানীয় তৃণমূল কর্মী হায়দার নওয়াজ।

মেয়রের আশ্বাসের পর, গত শনিবার, এলাকা পরিদর্শনে যান পুরকর্মীরা। বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয় এলাকা। অভিযোগ, এরপরই ওই এলাকায় পার্ক তৈরি আটকাতে কয়েকটি ভ্য়াটের গাড়ি বসিয়ে দেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। রবিবার খুলে দেওয়া হয় বাঁশ। বুধবার সকালে এলাকায় পুরকর্মীরা গেলে, উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুরকর্মীদের সামনেই, স্থানীয় তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়ান কাউন্সিলর। কাউন্সিলরের অনুগামীদের সঙ্গে তৃণমূল কর্মীদের হাতাহাতি বেঁধে যায়। রক্তাক্ত হন এক তৃণমূল কর্মী।

কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শচীন সিংহ বলেছেন, 'যে জায়গাটা পার্ক করতে বলেছে, সেটা ইরিগেশনের জায়গা। মেয়র সাহেব পার্ক করতে বলেননি। প্ল্য়ানটেশন করতে বলেছেন। নওয়াজ হায়দারের বাড়ি। ও চায় ওখানে পার্ক হোক। আমি কেন মারধর করব। আমাকে লোক ভালো বাসে। ওখানকার সাধারণ মানুষ আমার সাথে। বাইরের ওয়ার্ডের লোক এসে যদি এটা করে, কীকরে হবে ?'

আরও পড়ুন- বজ্রপাত-দমকা ঝোড়ো হাওয়ার আশঙ্কা, রাজ্যজুড়ে আজ বৃষ্টির পূর্বাভাস

ঘটনায় তৃণমূল কাউন্সিলর সহ ৪ জনের বিরুদ্ধে নারকেল ডাঙা থানায় অভিযোগ জানিয়েছেন স্থানীয় তৃণমূল কর্মীরা।                            

আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ইস্তফা দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, না হলে আরও বড় আন্দোলন, হুঁশিয়ারি CJP- র। মধ্যরাতে ফের মোদির বার্তা
ইস্তফা দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, না হলে আরও বড় আন্দোলন, হুঁশিয়ারি CJP- র। মধ্যরাতে ফের মোদির বার্তা
NEET CJP Delhi Protest: যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
West Bengal News Live: 'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
Howrah Station New Platform: আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget