এক্সপ্লোর

Metro Services : কাল সারাদিন টালিগঞ্জ-ব্রিজি মেট্রো পরিষেবা বন্ধ, কেন ?

Kolkata Metro Services : আগামীকাল তাই একদিনের জন্য বন্ধ থাকছে এই রুটে মেট্রো পরিষেবা।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : ছুটির রবিবারে মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা। খুব তাড়াতাড়ি নিউ গড়িয়া মেট্রো স্টেশনের পুনর্নির্মাণের কাজ শুরু হবে। তার আগে ব্রিজি মেট্রো স্টেশনে আগামীকাল হবে রেক ঘোরানোর জন্য পরিকাঠামো তৈরির কাজ। আগামীকাল তাই একদিনের জন্য বন্ধ থাকছে এই রুটে মেট্রো পরিষেবা। এরপর নিউ গড়িয়া মেট্রো স্টেশনকে বিচ্ছিন্ন করে তা ভাঙার কাজ শুরু হবে। কাজ শুরু হওয়ার পর ফের নিউ গড়িয়া মেট্রো স্টেশন চালু হতে লাগতে পারে ৬ মাস।

বিস্তারিত...

গত বছর ২৮ জুলাই নিউ গড়িয়া বা কবি সুভাষ স্টেশনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। পরিকাঠামোগত ত্রুটির জন্য এই ঘোষণা করা হয়েছিল। তারপর থেকে সেটি বন্ধ হয়ে পড়ে রয়েছে। এখনও পর্যন্ত যে মেট্রোগুলো ব্রিজি অবধি যায়, সেগুলিকে কবি সুভাষে নিয়ে গিয়ে ঘুরিয়ে আনতে হয়। কিন্তু, কবি সুভাষ স্টেশনটিকে পুনর্নির্মাণের জন্য রেক রিভার্সাল তৈরি করার প্রয়োজন রয়েছে ব্রিজি স্টেশনে । সেখানে সেই কাজটি আগামীকাল হবে। তারজন্য টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত মেট্রো পরিষেবা কাল সারাদিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বের আপ এবং ডাউনে স্বাভাবিক মেট্রো পরিষেবা পাওয়া যাবে। সোমবার থেকে পরিষেবা আবার ব্রিজি অবধি চলবে। ততক্ষণে রেক রিভার্সাল সিস্টেমটা ব্রিজি থেকেই চালু হয়ে যাবে। ওখান থেকেই রেক ঘোরানো যাবে। তারপরেই নিউ গড়িয়া বা কবি সুভাষ স্টেশনটিকে ভেঙে ফেলার এবং পুনর্নির্মাণ কাজ শুরু হবে। মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, কাজ শুরু করা গেলে নিউ গড়িয়া স্টেশনটিকে আবার মাস ছয়েকের মধ্যে আবার অপারেশনাল করা যাবে। ফলে, ব্লু লাইনে সম্পূর্ণ পরিষেবা, অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে নিউগড়িয়া পরিষেবা চালু করা সম্ভব হবে। তবে, তার আগে এই রেক ঘোরানোর প্রক্রিয়াকে আপগ্রেড করার জন্য কাল সারাদিন টালিগঞ্জ থেকে ব্রিজি বা শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আপ এবং ডাউন মেট্রো পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। সোমবার থেকে তা স্বাভাবিক হবে।

এদিকে চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ শুরু হল। এর জন্য সোমবার সকাল ৮ টা পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে। দ্বিতীয় দফায় ২২ মে রাত ৮ টা থেকে ২৫ মে সকাল ৮ টা পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। Kolkata Metro Services 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Advertisement

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget