কলকাতা: বেহালার তৃণমূল কাউন্সিলর গ্রেফতার। গ্রেফতার হয়ে গিয়েছেন তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লে। ঠাকুরপুকুর থানায় তোলাবাজির অভিযোগে মামলা হয় ধৃত সুদীপ পোল্লের নামে। আর সেই মামলাতেই গ্রেফতার হয়েছেন তিনি।

Continues below advertisement

আরও পড়ুন: চিংড়িঘাটায় জোরকদমে চলছে ভায়াডাক্টের কাজ, সোমবারই মুক্তি এত দিনের সমস্যা থেকে!

কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এই সুদীপ পোল্লে। এ ছাড়াও তিনি ১৬ নম্বর বরোর চেয়ারম্যানও। সুদীপ পোল্লেই হলেন কলকাতায় গ্রেফতার হওয়া প্রথম তৃণমূল কাউন্সিলর। জানা গিয়েছে, এক ব্যবসায়ী ধৃত সুদীপ পোল্লের নামে অভিযোগ দায়ের করেন যে, তিনি ওই ব্যবসায়ীর কাছ থেকে মাঝে মাঝেই তোলাবাজি করতেন। এর আগেও নাকি কলকাতা পুরসভার ১৬ নম্বর বরোর চেয়ারম্যান ওই ব্যবসায়ীর কাছ থেকে একাধিকবার টাকা চেয়েছিলেন। আর সেই টাকাও নাকি দিয়েছিলেন ওই ব্যবসায়ী।

Continues below advertisement

ওই ব্যবসায়ী আরও অভিযোগ জানান, কিছুদিন তাঁর থেকে প্রায় ৫ লক্ষ টাকা চাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, ওই ব্যবসায়ীকে নাকি হুমকি দেওয়া হয় এই টাকা না দিলে তাঁকে ব্যবসা করত দেওয়া হবে না। দোকানও ভেঙে দেওয়া হবে। আর এর পরই ঠাকুরপুকুর থানায় গিয়ে অভিযোগ করেন ওই ব্যবসায়ী। পুলিশ সূত্রে খবর, এরপরই ওই ব্যবসায়ীর বিরুদ্ধে FIR করা হয়।

সেই মামলার পরিপ্রেক্ষিতে যখন ওই কাউন্সিলর বা ১৬ নম্বর বরোর যে চেয়ারম্যান তাঁর বিরুদ্ধে তোলাবাজির প্রমাণ যখন পুলিশ পায়, তখনই তাঁকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে আগামিকালই তাঁকে তোলা হবে আদালতে। এর আগে বিধাননগরে একের পর এক কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ ওঠে। গ্রেফতার হয় তারা। বরাহনগর সহ এমন অভিযোগ ওঠে রাজ্যের বিভিন্ন জায়গায়। কিন্তু এই প্রথম কলকাতায় এই অভিযোগ উঠল। আর অভিযুক্ত শুধুমাত্র কাউন্সিলর নন, তিনি আবার কলকাতা পুরসভার বরো ১৬ -এর চেয়ারম্যানও। 

আগামিকাল ওই তৃণমূল কাউন্সিলরকে পেশ করা হবে আলিপুর আদালতে। সুদীপ পোল্লের বিরুদ্ধে অভিযোগ করেন এক ব্যবসায়ী। অভিযোগ করা হয় ওই ব্যবসায়ীর থেকে ৫ লক্ষ টাকা তোলা চাওয়া হয়। এমনকি তোলা না দিলে নাকি তাঁর দোকান গুঁড়িয়ে দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়, অভিযোগ করেন ওই ব্যবসায়ী। তারপর থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। এরপর প্রাথমিক অনুসন্ধান শুরু করে পুলিশ। আর তারপর সেখানে সত্যতা মিললে গ্রেফতার করা হয় ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লেকে।