অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গরম আর অস্বস্তিও কমবে বুধবার থেকে। বুধ, বৃহস্পতি ও শুক্রবার তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধ থেকে শুক্রবার কলকাতায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবারেও বিক্ষিপ্তভাব বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বুধবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি ও বাঁকুড়া জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ঝড়বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায়। উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার থেকে উত্তরবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। 

Continues below advertisement

বুধবার উত্তরবঙ্গে কমবে ঝড়-বৃষ্টির পরিমাণ। তবে সেদিন থেকে দক্ষিণবঙ্গে বাড়বে ঝড়বৃষ্টি। বুধবার থেকে শনিবারের মধ্যে ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির। এই ঝড়বৃষ্টির প্রভাবে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে তাপমাত্রা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।  বিহারে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্ত থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যেটি ঝাড়খন্ড এবং ওড়িশার উপর দিয়ে গেছে। এর প্রভাবে রাজ্যে আগামী কদিন জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। 

উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ সোমবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি - এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে আজ। তবে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। আগামীকাল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবারেও ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুর - এই দুই জেলাতে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বুধবারের পর ভারী বৃষ্টির সতর্কতা নেই। ঝড়বৃষ্টির সম্ভাবনাও ক্রমশ কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। 

Continues below advertisement

আবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম ! কলকাতায় কত হল 

আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ সোমবার এবং আগামীকাল মগলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝড়বৃষ্টির সম্ভাবনা বিকেল থেকে রাতের মধ্যে বেশি থাকবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া আজ সোমবার এবং কাল মঙ্গলবার বেশি বজায় থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম, বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে। 

বুধবার থেকে গরম ও অস্বস্তি কমবে দক্ষিণবঙ্গে, বাড়বে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতে। বৃহস্পতিবার দুর্যোগ বেশি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং বাঁকুড়া জেলাতে। শুক্রবার ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলাতে। বুথ থেকে শুক্র, এই তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনিবারেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।