এক্সপ্লোর

Amit Shah: 'BJP ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে আরও ১০০ টাকা বাড়বে' আশ্বাস অমিত শাহের

Lakshmir Bhandar: এদিন বাংলার দুই লোকসভা কেন্দ্রে ভোটপ্রচারে যান অমিত শাহ। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে প্রচারে গিয়ে কী বললেন তিনি?

কলকাতা: বিজেপি (BJP) ক্ষমতায় এলে বন্ধ হবে না লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)। তৃণমূলের অভিযোগ উড়িয়ে দাবি অমিত শাহের (Amit Shah)। শুধু তাই নয়, একইসঙ্গে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ানোর প্রতিশ্রুতিও দেন তিনি। 

কী আশ্বাস অমিত শাহর? 

২০২১ সালের বিধানসভা ভোটের আগে নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার ঘোষণা করেছিল তৃণমূল। আর ২০২৪-এর লোকসভা নির্বাচন পর্বে এই লক্ষ্মীর ভাণ্ডারই প্রচারের কেন্দ্রবিন্দুতে। এদিন বাংলার দুই লোকসভা কেন্দ্রে ভোটপ্রচারে যান অমিত শাহ। উলুবেড়িয়ার সভা থেকে এদিন তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করে দেবে। বিজেপি কোনও প্রকল্প বন্ধ করবে না। বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আরও ১০০ টাকা বাড়াবে।''

মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ফ্ল্য়াগশিপ প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। বিশেষজ্ঞরা বলেন, গত বিধানসভা নির্বাচন থেকে পঞ্চায়েত ভোট, তৃণমূলের ঝুলি ভরিয়ে দিয়েছিল এই প্রকল্প। এবার কি লোকসভা নির্বাচনে বিজেপিও মহিলা ভোট টানতে সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকেই হাতিয়ার করতে চাইছে? এর আগে গতবছর ২৯ জুন লক্ষ্মীর ভাণ্ডার আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "বিজেপি বাংলায় ক্ষমতায় এলে ২ হাজার টাকা করে দেওয়া হবে।'' এবছর ১৩ এপ্রিল অবশ্য শুভেন্দু অধিকারী বলেন, "বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে ৩ হাজার টাকা করে দেব।'' অন্যদিকে, ২০২২ সালের ২৬ নভেম্বর সুকান্ত মজুমদার আশ্বাস দিয়ে বলেছিলেন, "বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে ২ হাজার টাকা করে দেওয়া হবে মা-বোনেদের।''                

সুর চড়িয়েছে তৃণমূল: লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিজেপির কোনও একজন নেতা বলেছে, তিনমাস পর রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। সাহস থাকলে হাত দিয়ে দেখাও, ওটা তোমার পয়সা নয়। লক্ষ্মীর ভাণ্ডার চলবে শুধু নয়, যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন।' বিজেপিকে আক্রমণ করে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, 'বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে। তৃণমূল নয়, কোচবিহারে বিজেপির এক নেত্রীই একথা বলেছেন।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Weather Update: স্বস্তির দিন শেষ রাজ্যবাসীর! ফের চড়বে তাপমাত্রার পারদ

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
BJP News: পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget