এক্সপ্লোর

LPG Crisis: যুদ্ধের আঁচ হেঁশেলে, খড়গপুরে রান্নার গ্যাস না পেয়ে বিক্ষোভে গ্রাহকরা

LPG Crisis Kharagpur Agitation : ভাতারে রাস্তায় খালি সিলিন্ডার রেখে বিক্ষোভ, অবরোধ।

খড়গপুর: যুদ্ধের আঁচ হেঁশেলে। খড়গপুরে রান্নার গ্যাস না পেয়ে বিক্ষোভে গ্রাহকরা। ভাতারে রাস্তায় খালি সিলিন্ডার রেখে বিক্ষোভ, অবরোধ। মোদি সরকার বারবার দাবি করছে, গ্য়াস নিয়ে কোনও সমস্য়া নেই! কিন্তু বহু গ্রাহকেরই অভিযোগ, গ্য়াস বুক করেও, সময়মতো তা পাচ্ছেন না!এই নিয়ে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এবং পূর্ব বর্ধমানের ভাতারে উত্তেজনা তৈরি হয়। রাস্তায় নেমে বিক্ষোভ দেখান গ্রাহকরা। খড়গপুরে মালঞ্চ সুপার মার্কেট এলাকার গ্যাস এজেন্সির অফিসের সামনে তীব্র উত্তেজনা ছড়ায়।

আরও পড়ুন, আজ প্রকাশিত হতে চলেছে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, নাম বাদ ৪০ শতাংশের, আর কত নাম ডিলিট?

সিলিন্ডার পেতে দেরি হচ্ছে, এই অভিযোগে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান গ্রাহকরা। রাজ্য সড়কের উপর খালি গ্যাস সিলিন্ডার রেখে পথ অবরোধ শুরু হয়। গ্রাহক (খড়গপুর) শেখ রেজওয়ান বলেন, গ্য়াসের কোনও সুবিধা পাওয়া যাচ্ছে না। এখানকার যে এজেন্সি রয়েছে, গেটে তালা মারা। কেউ কোনও উত্তর দিচ্ছে না। ফোনও তুলছে না। ভাতার (পূর্ব বর্ধমান) গ্রাহক  সাগরিকা মল্লিক বলেন, ৪-৫ দিন ধরে আসছি। বাড়ির ছেলেরা আসতে চাইছে না। প্রতিদিন নেই। ফোন করে জানিয়ে দিতে হবে না যে গ্য়াস নেই আসবেন না। ফোন তুলছে না, কিছু না। 

মোদি সরকার বারবার দাবি করছে, গ্য়াস নিয়ে কোনও সমস্য়া নেই! কিন্তু বহু গ্রাহকেরই অভিযোগ, গ্য়াস বুক করেও, সময়মতো তা পাচ্ছেন না!এই নিয়ে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এবং পূর্ব বর্ধমানের ভাতারে উত্তেজনা তৈরি হয়। রাস্তায় নেমে বিক্ষোভ দেখান গ্রাহকরা। খড়গপুরে মালঞ্চ সুপার মার্কেট এলাকার গ্যাস এজেন্সির অফিসের সামনে তীব্র উত্তেজনা ছড়ায়। গসিলিন্ডার পেতে দেরি হচ্ছে, এই অভিযোগে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান গ্রাহকরা।

রাজ্য সড়কের উপর খালি গ্যাস সিলিন্ডার রেখে পথ অবরোধ শুরু হয়। গ্রাহক (খড়গপুর) শেখ রেজওয়ান বলেন, গ্য়াসের কোনও সুবিধা পাওয়া যাচ্ছে না। এখানকার যে এজেন্সি রয়েছে, গেটে তালা মারা। কেউ কোনও উত্তর দিচ্ছে না। ফোনও তুলছে না। ভাতার (পূর্ব বর্ধমান) গ্রাহক  সাগরিকা মল্লিক বলেন, ৪-৫ দিন ধরে আসছি। বাড়ির ছেলেরা আসতে চাইছে না। প্রতিদিন নেই। ফোন করে জানিয়ে দিতে হবে না যে গ্য়াস নেই আসবেন না। ফোন তুলছে না, কিছু না। 

এই কঠিন পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলাকালীন জ্বালানি তেল ও গ্যাসের সরববরাহ নিয়ে দেশ কতটা প্রস্তুত এবং কী পদক্ষেপ করা হচ্ছে, তা নিয়ে শুক্রবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও পশ্চিমবঙ্গ-সহ যে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, নির্বাচনী আচরণ বিধি মেনে ওই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের এই তালিকায় রাখা হচ্ছে না। সেই রাজ্যগুলির মুখ্যসচিবদের সঙ্গে আলাদা বৈঠক হবে বলে সূত্রের খবর।আর এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য মোদি সরকারকেই লাগাতার আক্রমণ শানিয়ে যাচ্ছে বিরোধীরা। করোনার লকডাউনের কথা মনে করিয়ে নিয়ে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবেন। প্রদেশ কংগ্রেসের নেতা  সৌম্য আইচ রায় বলেন, এখন উনি (নরেন্দ্র মোদি)... ওই ঠ্যালায় পড়লে বেড়াল গাছে ওঠে। অল পার্টি মিটিং ডাকছেন। আমেরিকা-ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ ২৭ দিনে পড়ল! বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget