এক্সপ্লোর

Madan Mitra: 'তৃণমূলের কাপড়টা কেড়ে নিলে...মমতাকে বলবেন আমি বলেছি', প্রকাশ্য সভায় কাকে নিশানা মদনের?

TMC News: বেলঘরিয়ার একটি অনুষ্ঠানে সম্প্রতি এমন মন্তব্য করতে শোনা যায়।

কলকাতা: অভ্যন্তরীণ দ্বন্দ্ব, কলহ নিয়ে এমনিতেই জেরবার দল। সেই আবহে এবার দলীয় কাউন্সিলরদের নিশানা করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে মদনের বার্তা, "কোনও কাউন্সিলর যদি আপনাদের চাকর ভাবে, পাত্তা দেবেন না।" তৃণমূলের পোশাক খুলে নিলে ওই সব কাউন্সিলররা খেতে পাবেন না বলেও মন্তব্য করলেন মদন। (Madan Mitra)

বেলঘরিয়ার একটি অনুষ্ঠানে সম্প্রতি এমন মন্তব্য করতে শোনা যায়। তিনি বলেন, "কোনও কাউন্সিলর যদি মনে করেন, আপনাদের তুল্যমূল্য বিচার করেন, আপনাদের চাকরবাকর মনে করেন, কী হল না হল পরোয়া করেন না, সেই সব কাউন্সিলরদের পাত্তা দেওয়ার কোনও দরকার নেই। সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি কাউন্সিলরদের কায়দা করে দেব।" (TMC News)

কাউন্সিলরদের কটাক্ষ করে মদন আরও বলেন, "খায় না মাথায় দেয়! বাড়িতে বসেছিল। আপনারা আশীর্বাদ করেছেন বলে গায়ে শাল জড়িয়ে কাউন্সিলর হয়ে গিয়েছে। কাল যদি গা থেকে তৃণমূলের কাপড়টা কেড়ে নেওয়া হয়, খেতে পাবে না। অনেকে আছেন আমি জানি। এখানে প্রেস আছে হয়ত। এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবেন, আমি বলেছি। কোনও কাউন্সিলরকে পরোয়া করার দরকার নেই।"

তৃণমূলের একদা হেভিওয়েট নেতা মদন, বর্তমানে দলের অন্দরে কিছুটা হলেও কোণঠাসা। মাঝেমধ্যে দলের নেতাদের বিরুদ্ধে কিছু মন্তব্য করা ছাড়া, আগের মতো সক্রিয় ভূমিকায় আর দেখা যায় না তাঁকে। সেই আবহে মদনের এই মন্তব্যে বিতর্ক দেখা দিয়েছে। অভ্যন্তরীণ দ্বন্দ্বের খবরে যখন জেরবার জোড়াফুল শিবির, সেই সময় প্রকাশ্য মঞ্চ থেকে মদন কাউন্সিলরদের 'পাত্তা' না দেওয়ার যে বার্তা দিলেন, তাতে দলের অন্দরে বিভাজন আরও চওড়া হবে কি না, উঠছে প্রশ্ন।

'মমতাকে বলে দেবেন' বলে যেভাবে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে মদনকে, তাও ভালভাবে দেখছেন না অনেকেই। কারণ তৃণমূলে মদন বরাবর মমতার স্নেহধন্য বলেই পরিচিত। কিন্তু যে ভঙ্গিতে দলনেত্রীর নাম মুখে এনেছেন মদন, তা আগে কখনও শোনা যায়নি বলে মত তৃণমূলেরই একাংশের।

দলের অন্দরে নেতাদের কথা কেউ আর শুনছেন না বলে কয়েক দিন আগেই মন্তব্য করেন তৃণমূল বিধায়ক মহম্মদ আব্দুল গনি। মালদায় দুলাল সরকার খুনের পর তাঁর বক্তব্য ছিল, "কেউ সম্পূর্ণ ভাবে কথা শুনছে না। প্রশাসনিক শীর্ষ স্তরে যাঁরা রয়েছেন, সেই নেতাদের কথাও শোনা হয় না। এমন বিপজ্জনক পরিস্থিতি। এটা নিয়ে ভাবতে হবে আমাদের। ভাল লোকজনকে দায়িত্ব দিতে হবে, যাঁরা বিশ্বস্ত, সমাজ যাঁদের ভাল বলে।" সেই আবহে মদনের মন্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata On Kunal:
"সেটিংয়ের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ", কুণাল-কটাক্ষের পর "সবজান্তা" বলে পাল্টা ঋতব্রত
Adhir Chowdhury: 'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Sumit Roy: অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়

ভিডিও

Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', হাইকোর্টে খারিজ কুণালের মামলা | Calcutta High Court | ABP Ananda
Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget