এক্সপ্লোর

Malda News: মালদার স্কুলে পরীক্ষার আগে তল্লাশিতে 'আপত্তি', শিক্ষকদের 'মার' ! এবার CC ফুটেজ প্রকাশ্যে, কী বলল পুলিশ ?

Malda Teachers Attacked By Students CCTV Disclosed: মালদায় শিক্ষক নিগ্রহের ঘটনায় সিসি ফুটেজ প্রকাশ্যে, ঘটনার সঙ্গে যুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে সংসদ

মালদা: পরীক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও যেমন গুরুত্ব দিয়ে দেখা হয়, ঠিক ততটাই পরীক্ষাকেন্দ্রে  নকল রুখতেও কড়া নজর শিক্ষা দফতরের। চলতি বছরেও সেই মতোই বুধবার ইংরেজি পরীক্ষার আগে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের তল্লাশি করেন শিক্ষকরা। কিন্তু এরপরেই ভয়াবহ ঘটনাটি ঘটে যায় মালদার এক স্কুলে ! এবার মালদায় শিক্ষক নিগ্রহের ঘটনায় সিসি ফুটেজ প্রকাশ্যে।

মূলত, পরীক্ষার আগে  তল্লাশি আপত্তি তুলে একদল পরীক্ষার্থী শিক্ষকদের উপর চড়াও হয় বলে ওঠে গুরুতর অভিযোগ।স্কুলের ভিতরেই শিক্ষকদের মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনায় আহত হয়েছেন ৬ শিক্ষক। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগরের স্কুলে।  ইতিমধ্যেই মালদায় শিক্ষক নিগ্রহের ঘটনায় সিসি ফুটেজ প্রকাশ্যে। 'সিসি ফুটেজ দেখে দোষীরা গ্রেফতার হবে', দাবি পুলিশের। ঘটনার সঙ্গে যুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে সংসদ। 

তবে এরাজ্যে পড়ুয়াদের হাতে শিক্ষক নিগ্রহের ঘটনা এই প্রথমবার নয়, পৃথক প্রেক্ষাপটে আরও একাধিক উদাহরণ রয়েছে। বাইশ সালে এমন ঘটনাই ঘটেছিল, নদিয়ার গাংনাপুর থানা এলাকার একটি স্কুলে। সেবার পরীক্ষার দিন বদলাতেই শিক্ষকদের বেধড়ক মারের অভিযোগ উঠেছিল। অভিযোগের আঙুল উঠেছিল শিক্ষার্থীদের গৃহশিক্ষক এবং অভিভাবকদের বিরুদ্ধে। শিক্ষকদের মারধর এবং ক্লাসরুমের টেবিল চেয়ার ভাঙচুরের অভিযোগ উঠেছিল সরিষাডাঙা ডা. শ্যামাপ্রসাদ হাইস্কুলে।

নির্দিষ্ট দিনের আগে স্কুলের তৃতীয় ইউনিট টেস্ট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। তাতে আপত্তি জানান গৃহ শিক্ষক ও অভিভাবকরা। ফলে  দুপুরে স্কুল চলাকালীন স্কুল কর্তৃপক্ষকে পরীক্ষার সময়সূচি বদলের আবেদন জানাতে গিয়েছিলেন গৃহ শিক্ষক ও অভিভাবকদের একাংশ। তাতেই দুই পক্ষের হাতাহাতি ঘটনা ঘটে। আহত হয়েছিলেন স্কুলের সাতজন শিক্ষক। ভাঙচুর করা হয় অফিস রুমের চেয়ার, টেবিলও। নদিয়ার গাংনাপুর থানার সরিষাডাঙ্গা ডঃ শ্যামাপ্রসাদ হাই স্কুলের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল ও ছড়িয়েছিল। কার্যত স্কুলের পঠন-পাঠন টিফিনের পর বন্ধ হয়ে যায়। পড়ুয়ার অঘোষিত ছুটির কারণে বাড়ি ফিরে আসেন। পরে স্কুলের পক্ষ থেকে গাংনাপুর থানায় গৃহ শিক্ষক ও অভিভাবক সহ মোট আটজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছিল।

আরও পড়ুন, যাদবপুরকাণ্ডে গাড়ির চালক-সহ ব্রাত্য বসুর বিরুদ্ধে FIR ! 'শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত ছাত্র..'

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget