কলকাতা: এবিপি আনন্দয় মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সুমন দে'র সঙ্গে কথোপকথনে স্মৃতির পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী। হাঁটলেন আগামী দিনের পূর্বাভাসের দৃশ্যপটেও। সঙ্গে বর্তমান সময়ের রাজনৈতিক নানা প্রেক্ষাপট, চরিত্ররাও উপস্থিত সেই আলাপে।                                          

Continues below advertisement

সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এসআইআর নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। সেই আবহে ভোটে কী হতে পারে ফলাফল? কী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? 

সুমন দে: দিদি ভোটের ফলাফল কী হতে পারে?  

Continues below advertisement

মমতা বন্দ্যোপাধ্যায়: দেখুন, আমার মানুষের উপর বিশ্বাস, ভরসা, আস্থা সবটাই আছে। মা-মাটি-মানুষের ভরসা। শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসই ভরসা। 

প্রশ্ন: আসন বাড়বে না কমবে? 

উত্তর: বাড়বে। ওঁরা যা অত্যাচার করেছে মানুষের উপর এসআইআর এর নামে, ধর্মে ধর্মে আগুন লাগিয়েছে, আদিবাসী ছেলেমেয়েদের উপর অত্যাচার করছে। তপশিলী, মতুয়া, রাজবংশী, কামতাপুরী সকলের উপর। এর উত্তর তো ব্যালটেই হবে। 

প্রশ্ন: আপনি এর আগে বলেছেন কেন্দ্র নির্বাচন এলেই আপনার প্রশাসনের সঙ্গে সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করে?                               

উত্তর: আজ নয়। ৬ মাস আগে থেকেই করছে। কোথাও শুনেছেন  নির্বাচন কমিশন রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে বলছে অন্য রাজ্যের দায়িত্ব নিতে। বিধাননগর পুলিশ কমিশনারকে অন্য জায়গায় পাঠাতে বলছে। সবাইকে এদিক ওদিক পাঠাচ্ছে। আমার সরকারটা চলবে কী করে? একাধিক অফিসারদের নিয়ে নিয়েছে।  এসআইআর এ ব্যস্ত একাধিক। নির্বাচনের আগে রাষ্ট্রপতি শাসনের নাম করে তথাকথিত রাষ্ট্রপতি শাসন চালাচ্ছে। 

প্রশ্ন: আপনি বলছেন এটা তথাকথিত রাষ্ট্রপতি শাসন?                   

উত্তর: ইয়েস। সুপার পাওয়ার দেখাচ্ছে। সব অফিসারদের থ্রেট করছে। মুখ্য সচিবকে ফোন করছে। জেলাশাসকদের বলছে যা বলব তাই শুনতে হবে! এটা কেন হবে? একটাই মোটিভ ভ্যানিশ কুমারের (জ্ঞানেশ কুমার, মুখ্য নির্বাচন কমিশনার) Anyhow People will not elect the government, He will elect the government before the Election. এটা বিহার, হরিয়ানা, মহারাষ্ট্রে হয়েছে। আমি এখনও বলছি এই তিন রাজ্যে কংগ্রেস জোট হারেনি। হারানো হয়েছে। 

প্রশ্ন: কংগ্রেস তো এই জোর দিয়ে বলছে না! 

উত্তর: ওঁরা কী বলল না বলল আমি জানি না। আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করেছি বলে ধরেছি।                 

সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখুন-