অমিতাভ রথ, গোপীবল্লভপুর : চাকরি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ। এবার গ্রেফতার করা হল মমতা তৃণমূলের নেতা অজিত মাহাতোকে। গোপীবল্লভপুরের পরাজিত মমতা তৃণমূল প্রার্থীকে গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে দফায় দফায় ১০ লক্ষ টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

Continues below advertisement

বিস্তারিত...

সরকারি দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে মমতা-পন্থী তৃণমূলের নেতা অজিত মাহাতোকে গতকাল ঝাড়গ্রাম থানার পুলিশ গ্রেফতার করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে, তিনি সরকারি দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন দফায় ১০ লক্ষ টাকা নিয়েছেন ঝাড়গ্রামের এক বাসিন্দার কাছ থেকে। গতকালই ওই যুবক সজল দাস ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অজিত মাহাতোর বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময়ে দফায় দফায় তাঁর কাছে প্রায় ১০ লক্ষ টাকা নিয়েছেন অজিত মাহাতো। বন দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছে। প্রভাবশালী নেতা হিসাবে অজিত মাহাতোর কাছে সেই সময় যখন এই যুবক চাকরি চাইতে যান, তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ যুবকের।

Continues below advertisement

এর আগেও ঝাড়গ্রাম থানায় অজিত মাহাতোর নামে বিভিন্ন অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু, এতদিন পলাতক থাকার ফলে তাঁকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গতকাল সজল দাস যখন অভিযোগ দায়ের করেন, রাতে পুলিশ খুব গোপনতার সঙ্গে অজিত মাহাতোর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে। 

অজিত মাহাতো খুব প্রভাবশালী নেতা ছিলেন। গত বিধানসভা নির্বাচনে গোপীবল্লভপুর থেকে তৃণমূল প্রার্থী হিসাবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যদিও বিপুল ভোটে রাজেশ মাহাতোর কাছে তিনি পরাজিত হন। অভিযোগ, অজিত মাহাতোর বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানা অভিযোগ উঠলেও, তিনি প্রভাবশালী হওয়ায় সেই সময় তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি তখনকার প্রশাসন। স্থানীয় অনেকের অভিযোগ, অজিত মাহাতো বিভিন্ন সময় রাতে পার্টি অফিসে এলাকার কোনও কোনও মহিলাকে ডেকে পাঠাতেন।

এদিকে দুর্গাপুজোকে সামনে রেখে ইউনেস্কোর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশের জালে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ঘনিষ্ঠ, প্রাক্তন তথ্য় সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। বৃহস্পতিবার আদালতে সরকারি আইনজীবী দাবি করেন, এটা প্রতারণা ও জালিয়াতির ঘটনা। চুক্তি হয়েছে ২০২৫ সালে, টাকা উঠছে ২০২২ সাল থেকে। অভিযুক্ত ইন্দ্রনীল সেন সরাসরি এই প্রতারণায় জড়িত। ইন্দ্রনীল সেনের ১০ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।