এক্সপ্লোর

Nandigram By Election: নন্দীগ্রামে উপনির্বাচনে বিজেপিই জিতবে, দাবি তৃণমূল নেতার

TMC News: নন্দীগ্রামে উপনির্বাচনে বিজেপিই জিতবে, দাবি তৃণমূল নেতার। 'মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশে নন্দীগ্রামবাসী', তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি আবু তাহেরের।

নন্দীগ্রাম : নন্দীগ্রামে উপনির্বাচনে বিজেপিই জিতবে, দাবি তৃণমূল নেতার। 'মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশে নন্দীগ্রামবাসী', তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি আবু তাহেরের। তিনি বলছেন, 'একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ২ বার '২১ এবং '২৬ সালে পরাজয় হয়েছে। তারপরে তো আর সহজ জায়গা নেই, কঠিন জায়গা। রাজনীতির লড়াই। একজন জিতবে একজন হারবে। এর বেশি তো কিছু নয়। সব নিজেদের করতে হচ্ছে। হতাশ তো প্রথম থেকেই। কারণ আমাদের পাশে শুধু মুখেই থাকছে। কাজকর্মে দেখতে পাচ্ছি না। উপনির্বাচনের ফলাফল যা হওয়ার তাই হবে। আমার অনুমান এখানে বিজেপি এগিয়ে থাকবে। দলের এমনই একটা অবস্থান যে সর্বদলীয় বৈঠকে যেতে পারছি না। সেখানে আশা করব কী করে যে জিতব।' 

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন হতে চলেছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূলের পবিত্র করকে পরাজিত করে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি। রাজ্যে প্রথমবার সরকার গড়েছে বিজেপি। আর পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির প্রথম সরকারের এবং রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। বর্তমানে তিনি ভবানীপুরের বিধায়ক। এবার উপনির্বাচন হতে চলেছে নন্দীগ্রামে। মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছে, ফলতাকে টপকানোর চ্যালেঞ্জ। তিনি এও বলেছেন যে ভোটার হিসেবে তিনিও ভোট দেবেন। 

উপনির্বাচনে জোড়াফুল প্রতীকেই প্রার্থী দেবে ঋতব্রত তৃণমূল, দাবি আখরুজ্জামানের, জোট নয় একা লড়াইয়ের বার্তা 

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৬ সালে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট নিয়ে কার্যত নাটকীয় পর্ব চলেছে। প্রথমবার ভোটের পর একাধিক অনিয়মের অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন ভোট বাতিল করে এবং আবারও ভোট হয় ফলতায়। প্রথমবার ভোটে তৃণমূলের প্রার্থী ছিলেন জাহাঙ্গির খান। দ্বিতীয় পর্বেও খাতায়-কলমে প্রার্থী তিনিই ছিলেন। তবে ভোটের হাতেগোনা মাত্র কয়েকদিন আগে নির্বাচনের ময়দান ছেড়ে কার্যত পালিয়ে যান জাহাঙ্গির খান। ভয়হীন পরিবেশে আনন্দের সঙ্গে ফলতায় ভোট দেন সাধারণ মানুষ। জনাদেশে জয়ী হয় বিজেপি। পরবর্তী সময়ে একাধিক অভিযোগে গ্রেফতারও করা হয় জাহাঙ্গির খানকে। ফলতায় ব্যাপক মার্জিনে ভোটে জিতেছে বিজেপি। সেই মার্জিনও এবার নন্দীগ্রামের উপনির্বাচনে ছাপিয়ে যাওয়ার কথা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে। 

আগামী ৬ অক্টোবর মুর্শিদাবাদের রেজিনগরেও উপনির্বাচন হতে চলেছে। এই কেন্দ্রে জিতেছিলেন আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর। নওদাতেও জিতেছিলেন তিনি। বর্তমানে হুমায়ুন কবীর নওদার বিধায়ক। রেজিনগরের উপনির্বাচনে প্রার্থী হয়েছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Mamata Banerjee : জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
Advertisement

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget