Nandigram By Election: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিন, কতদিন পর্যন্ত, এবার উপনির্বাচনে লড়তে পারবেন?
৬টি মামলায় অন্তর্বর্তী জামিন মঞ্জুর করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

কলকাতা: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিন। ২০ অক্টোবর পর্যন্ত মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন। জেলের বাইরে থেকেই উপনির্বাচনে লড়তে পারবেন মিলন প্রধান। ৬টি মামলায় অন্তর্বর্তী জামিন মঞ্জুর করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
খেজুড়ি থানার ২ টি এবং নন্দীগ্রামের থানার ৪ টি মামলায় অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল আদালত। ২০ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল আদালত। ২১ অক্টোবর ফের আদালতে গিয়ে আত্মসমর্পণ করবেন মিলন। ২০ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর। মোবাইল নম্বর তদন্তকারী আধিকারিক কে দিতে হবে। রোজ দুবার পুলিশ মিলন প্রধানকে ফোন করতে পারবেন।
মিলন প্রধানকে মনোনয়ন পেশের পর হেফাজতে নেওয়া হয়েছে। মামলা গুলি ১৯ বছরের পুরোনো। নন্দীগ্রামের ঘটনা এই রাজ্যের ইতিহাসে লেখা আছে, হাইকোর্ট নিজে এই মামলা গ্রহণ করেছিল, সিবিআই তদন্ত হয়েছিল। কোনো প্ররোচনা ছাড়াই সেদিন গুলি চালানো হয়েছিলো বলে দাবি করা হয়েছিল। মামলাকারী একজন রাজনৈতিক কর্মী। মামলাগুলো ১৯ বছরের পুরোনো, মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। নির্বাচনী আবহে রাজ্যকে সামগ্রিক ভাবে সবটা বিচার করে পদক্ষেপ করতে হবে, মন্তব্য আদালতের।
এদিন আদালতে রাজ্যের সওয়াল ছিল, 'রাজ্য নিজে থেকে তাকে গ্রেফতার করেনি। একজন প্রার্থী নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছিল যে মিলন প্রধানের নামে Arrest Warrant আছে । তার ভিত্তিতেই মিলন প্রধানকে গ্রেফতার করা হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, 'রাজ্যের কোনো ইচ্ছা ছিল না মিলন প্রধানকে গ্রেফতার করার ? এসব বলবেন না।' এরপর রাজ্যের তরফে এও বলা হয়, Arrest Warrant Pending থাকলে গ্রেফতার করা ছাড়া পুলিশের কাছে আর কোনো পথ খোলা থাকে না। ৬ টা খুনের মামলা আছে, প্রায় ২০ বছর ধরে মিলন প্রধান পলাতক। দয়া করে একটু ভেবে দেখবেন। ভোটে দাঁড়াবেন বলে তাকে জামিন দিতে হবে এটা সঠিক নয়।
সওয়াল জবাবে মিলন প্রধানের আইনজীবী আদালতে জানান, ২০০৭ এর মামলা, ২০২০ সালে সব মামলা প্রত্যাহার করে রাজ্য। ২০২১ সালে রাজ্যের সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় রাজ্য। চূড়ান্ত নির্দেশ দেওয়া হয় ২০২৫ সালে। ফলে হয় এই মামলাগুলি ৫ বছর ধরে বিচারাধীন, আর না হয় দেড় বছর। ২০ বছর ধরে আমি পলাতক নই। আমি অন্তর্বর্তী জামিন চাইছি, আমি সীমিত সময়ের জন্য জামিন চাইছি। আদালত সময় বেঁধে দিলে তারপর আমি নিয়মিত জামিনের(Regular Bail) জন্য আবেদন করব।
Before You Go
Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda






















