সঞ্চয়ন মিত্র, কলকাতা :  আগামী পাঁচ দিন রাজ্যজুড়ে ( West Bengal Weather ) দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। রবি ও সোমবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে । সেই সঙ্গে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা, রয়েছে বজ্রপাতের আশঙ্কা।  

বজ্রগর্ভ মেঘ সহ বৃষ্টি 

একদিকে বাতাসের উপরিভাগে পশ্চিমী গরম হাওয়া। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে ঢুকবে প্রচুর জলীয় বাষ্প। এই শীতল হাওয়ার সঙ্গে পশ্চিমের গরম হওয়ার সংঘর্ষে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে। রাজ্যে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বৃষ্টির কারণে।  আরও পড়ুন : 

স্বপ্নে পূর্বপুরুষদের দেখছেন ? এর অর্থ কী ?

 দুর্যোগপূর্ণ আবহাওয়া  কবে কবে

দক্ষিণবঙ্গে ( South Bengal )  রবি ও সোমবার দুর্যোগপূর্ণ আবহাওয়া বেশি হবে। কালবৈশাখীর ( Kal Boisakhi ) মতো পরিস্থিতি হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও দমকা ঝড়ের সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কোথাও ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। শিলাবৃষ্টির আশঙ্কাও থাকছে। আগামী পাঁচ দিন অর্থাৎ বুধবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। বৃহস্পতিবার থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা।

উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস

উত্তরবঙ্গেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে রবি ও সোমবার। ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে ভারি বৃষ্টির সতর্কতা। পার্বত্য এলাকার ৫ জেলায় আগামী কয়েক দিনে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।

কলকাতার আবহাওয়া কেমন থাকবে

কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। জলীয় বাষ্প বেশি থাকায় বেলা বাড়লে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। বিকেল ও সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির হালকা সম্ভাবনা। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।

আরও পড়ুন :

 কাঁচা আমের স্বাদে লুকিয়ে বহু গুণ, স্বাস্থ্য ফেরাবে কীভাবে?  এক নজরে কলকাতার তাপমাত্রা 

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
29-Apr25.034.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
30-Apr25.035.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
01-May23.034.0
Rain or Thundershowers with strong gusty winds
02-May23.033.0
Rain or Thundershowers with strong gusty winds
03-May24.034.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
04-May24.034.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
05-May25.035.0
Partly cloudy sky