এক্সপ্লোর

Panskura Student Death : 'পাশেই পড়েছিল চিপস...তবু পুলিশ বলে ভয় দেখিয়ে মার' সেদিনের ভয়াবহ স্মৃতি উগরে দিলেন মা

মায়ের কোল খালি। সারা জীবন এই শূন্যতার ভারই বুকে বয়ে বেড়াতে হবে তাঁকে। শেষ স্মৃতি আঁকড়ে বারে বারে ডুকরে উঠছেন তিনি।

বিটন চক্রবর্তী, পাঁশকুড়া: আজ তার কোল খালি। ছেলেটা চরম সিদ্ধান্ত নেওয়ার  আগে লিখে গিয়েছিল ‘মা আমি বলে যাচ্ছি, যে আমি কুড়কুড়াটি রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম। চুরি করিনি।’কিন্তু এখন সেই মায়ের কোল খালি। সারা জীবন এই শূন্যতার ভারই বুকে বয়ে বেড়াতে হবে তাঁকে। শেষ স্মৃতি আঁকড়ে বারে বারে ডুকরে উঠছেন তিনি। বলার চেষ্টা করছেন অনেক কিছু । কিন্তু গুছিয়ে উঠতে পারছেন না। বললেন, ছেলেটা দোকানে গিয়ে অনেকবার ডেকেছে। ডাকার পরে দেখে রাস্তায় চিপস দুটো পড়ে আছে। দোকানের সাইডে। চিপস গুলি কুড়িয়েও অনেকবার ডেকেছে। সাড়া দেয়নি কেউ। তখনই সাইকেল চালিয়ে চলে গেছে।  কিছুক্ষণ পরে তাকে ধাওয়া করা হয়। চোর চোর বলে লাঞ্ছনা করা হয়।  কানধরে ওঠবোসও করানো হয়। মারে। ভয় দেখায়,'বাবা-মাকে নিয়ে যাবে,আমি পুলিশ। ...জেলে ধরিয়ে দেব বলেছে 'বলতে বলতেই আবার হাহাকার করে ওঠেন মা। 

‘মা আমি বলে যাচ্ছি, যে আমি কুড়কুড়াটি রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম। চুরি করিনি।’ এই কথাটাই নিজের খাতায় শেষবারের মতো মাকে এটাই লিখেছিল পূর্ব মেদিনীপুরের সপ্তম শ্রেণির ওই পড়ুয়া। দোকানের সিসিটিভি ফুটেজ সামনে আসার পর দেখা যায়, সে সত্য়িই বলেছিল। কিন্তু এখন সত্য়ি-মিথ্য়ার থেকে অনেক দূরে চলে গেছে সে। রয়ে গিয়েছে শুধুই স্মৃতি আর আফশোস। আর মায়ের খালি কোল। চুরির অপবাদে, গঞ্জনায় অপমানে নিজেকে শেষ করে দিয়েছে ক্লাস সেভেনের ছেলেটা। সে চলে যাওয়ার পর দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায় একটুও মিথ্যে বলেনি সে।

সিসিটিভিতে দেখা যায়,  সাইকেল নিয়ে দোকানের সামনে পৌঁছয় সপ্তম শ্রেণির পড়ুয়া।  তারপর  সাইকেল থেকে নামে। সেখানেই দোকানের সামনে পড়ে ছিল চিপসের প্য়াকেট । তারপর সে দোকানের ভিতরে ঢোকে।  তখনও বাইরেই পড়ে চিপসের প্য়াকেট। তারপর পড়ে থাকা সেই চিপসের প্য়াকেটটি কুড়িয়ে নিয়ে সাইকেলে চেপে চলে যেতে দেখা যায় তাকে।  

পাড়ার দোকানেই চিপসের প্য়াকেট চুরির অপবাদে কানধরে ওঠবোসও করানো হয় বলে অভিযোগ। তারপরই কীটনাশক খায় সে। চারদিন পর মৃত্য়ু হয় তার । শুক্রবার রাতে দেহ বাড়ি পৌঁছতেই রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। ভাঙচুর করা হয় অভিযুক্তর বাড়ি। ঘটনার জেরে এখনও থমথমে এলাকা। 

অভিযুক্ত দোকানদারের পরিবারের সদস্য়ের দাবি, স্থানীয়রা বাচ্চাটির দেহ তাদের বাড়িতে হাঙ্গামা চালিয়েছে। পড়ে থাকা একটি লাঠিও দেখান তিনি। ডিজেল-পেট্রল  পড়ে আছে বলে দাবি করেন ওই মহিলা... চোর অপবাদ দিয়েছি... এগুলো সম্পূর্ণ ভূল। চক্রান্ত করে কিছু কিছু মানুষ করাচ্ছে । 

 

সেরা শিরোনাম

Dilip Ghosh: 'দরকারে পুলিশ পাঠাব বাড়ি থেকে তুলে নিয়ে আসতে..', কাকে হুঁশিয়ারি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপের ?
'দরকারে পুলিশ পাঠাব বাড়ি থেকে তুলে নিয়ে আসতে..', কাকে হুঁশিয়ারি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপের ?
West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ,
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, "কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর", ফোনে কথা বলে জানালেন আইজি, এবার SIT গঠন পুলিশের

ভিডিও

TMC News: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র! ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা
TMC News: তৃণমূল কার? কাল কমিশনে দু'পক্ষের জবাব পেশ | কার দখলে তৃণমূলের প্রতীক ও তহবিল?
Baruipur Incident: বারুইপুরে তুলকালাম, আগুন জ্বালিয়ে পথ অবরোধ | ABP Ananda Live
Chokh Bhanga Chota: কে 'আসল' তৃণমূল? কার দখলে তৃণমূলের প্রতীক ও তহবিল? জবাব তলব কমিশনের
Abhishek Banerjee: সেবাশ্রয়ের বিরুদ্ধে ভুরি ভুরি নালিশ, কোনও সরকারি নির্দেশ ছিল? ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget