Pratik Ur Rahman: ভোটের আগে সিপিএমে ধাক্কা, তৃণমূলে প্রতীক উর রহমান। অভিষেকের হাত ধরে তৃণমূলে সিপিএম-ত্যাগী যুবনেতা। ভোটের মুখে কাস্তে হাতুড়ি ছেড়ে জোড়াফুলে প্রতীক উর রহমান। 'বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে একমাত্র ভরসা তৃণমূলই', তৃণমূলে যোগদানের পর মন্তব্য প্রতীক উর রহমানের।

Continues below advertisement

ভাষা দিবসের দিন অর্থাৎ ২১ ফেব্রুয়ারি তৃণমূলে যোগ দিয়েছেন প্রতীক উর রহমান। এই প্রসঙ্গ টেনেই এদিন প্রতীক উর রহমান বলেন, 'বাংলা ভাষার জন্য অসংখ্য মানুষ প্রাণ দিয়েছিলেন। আজকের এই দিনটাকে বিশ্বের ময়দানে প্রতিষ্ঠা করা হয়েছে। আজকে ঠিক সেই সময়ে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে বাংলার অস্মিতা, বাংলার গৌরব, যেটা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী লড়াই করছেন, আমাদের নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন, এবং আমার মনে হয়েছে যে এই সময়কালে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য, বিজেপিকে আটকানোর জন্য, যেভাবে গোটা ভারতবর্ষে মানুষের কণ্ঠ রোধ হচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে, বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সবচেয়ে বড় শক্তি হল তৃণমূল কংগ্রেস। তাই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এসছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এসছি।' 

ভোটের আগে দলবল করেছেন প্রতীক উর রহমান। তাঁর 'প্রতীক' বদল করা নিয়ে উঠছে প্রচুর প্রশ্ন। সমাজমাধ্যমে প্রতীক উর রহমানের নৈতিকরা নিয়েও প্রশ্ন তুলেছেন বাম কর্মী-সমর্থকদের একটা বড় অংশ। এই প্রসঙ্গে এদিন প্রতীক উর বলেন, 'আমার নীতি-নৈতিকরা বিজেপি আটাকাব, ফ্যাসিস্ট শক্তিকে আটকাব। সেই নীতি... বলছে না ডিল হয়েছে, ডিল হয়েছে... হ্যাঁ ডিল হয়েছে, বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটিতে আটকাব, বিজেপিকে ঢুকতে দেব না, এইটাই ডিল হয়েছে আমার।' 

Continues below advertisement

রাজ্য কমিটি থেকে ইস্তফা দেওয়ার পর প্রতীক উর অভিযোগ করেছিলেন, দলে 'প্রশ্নহীন আনুগত্য' দেখাতে হবে। নাহলে 'ডান ছেঁটে ফেলা হবে'। এই প্রসঙ্গে এদিন সাংবাদিকদের তরফে প্রতীক উরকে জিজ্ঞাসা করা হয়, নতুন দলে কি তিনি প্রশ্ন করতে পারবেন বলে মনে করছেন? জবাবে প্রতীক উর বলেন, 'এই তো এখানে দাদার সামনেই তো প্রশ্ন করলাম। এখানেই তো কথা বললাম, প্রশ্ন করলাম। আমার তো মনে হয়নি যে আমি ভয়ের মধ্যে আছি, প্রশ্ন করতে পারছি না, হেজিটেশন হচ্ছে, কাছে যেতে পারছি না...' 

প্রতীক উর একদা তৃণমূলের হাতে বেধড়ক মার খেয়েছিলেন বলে অভিযোগ। বর্তমানে তাঁর তৃণমূলে যোগ দেওয়া নিয়ে তাই অনেকেই বলেছেন, যাঁরা মারল, তাঁদের দলেই গেলেন? এই প্রসঙ্গে প্রতীক উর বলেন, 'আমি তাঁদের জিজ্ঞেস করতে চাই, আমি মার খেয়েছিলাম কাদের জন্য? আমি তো মার খেয়েছিলাম তোমাদের জন্য। তোমরা তো আমাকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছ। আমি তো থাকতে চেয়েছিলাম।' এদিন প্রতীক উর রহমানের গলায় শোনা গিয়েছে 'জয় বাংলা' স্লোগানও।