এক্সপ্লোর

Purba Bardhaman News: সরকারি বোর্ড লাগানো গাড়িতে ছাগল চুরি? বেদম মার ২ জনকে

Purba Bardhaman Update: গাড়ির সামনে রয়েছে ভারত সরকারের বোর্ড। সেই গাড়িতে থাকা ২ ব্যক্তির বিরুদ্ধেই উঠল ছাগল চুরির অভিযোগ।

 

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: গাড়ির সামনে রয়েছে ভারত সরকারের বোর্ড। সেই গাড়িতে থাকা ২ ব্যক্তির বিরুদ্ধেই উঠল ছাগল চুরির অভিযোগ। চুরির অভিযোগে দুই ব্যক্তিকে বেধড়ক মারধর করলেন স্থানীয়রা। পূর্ব বর্ধমানের সরাইটিকরের ঘটনা। ওই দুই ব্য়ক্তিকে আটক করেছে পুলিশ।

কী ঘটেছে:
সরাইটিকরের শান্তিপাড়ার স্থানীয়দের একাংশের দাবি, বর্ধমান থানার সরাইটিকরে মাস দেড়েক ধরে একের পর এক ছাগল চুরি হচ্ছিল। কারা এর পিছনে রয়েছে তা ধরতে পারছিলেন না স্থানীয় বাসিন্দারা। স্থানীয়ের দাবি, বৃহস্পতিবার দুপুর নাগাদ ওই এলাকায় একটি গাড়ি দেখা যায়। গাড়িটির সামনে 'অন ডিউটি ভারত সরকার' বোর্ড লাগানো ছিল বলে দাবি। তারপরেই কয়েকজনের নজরে পড়ে গাড়ি থেকে দুজন নেমে একটি ছাগলকে গাড়িতে তুলছেন। তা দেখেই সন্দেহ হয় স্থানীয়দের। ওই দুজনতকে আটকে প্রশ্ন করা শুরু করেন তাঁরা। কিন্তু, সদুত্তর পাওয়া যায়নি। তার পরেই ওই দুজনকে মারধর করা শুরু হয় বলে দাবি। রাগের বশে গাড়িটি ভাঙচুরও করা হয়েছে। একটা সময় অভিযুক্ত দুজনকে কান ধরে ওঠবোস করানো হয়। হাতজোড় করে ক্ষমা চাইলেনও রাগ কমেনি মারমুখী জনতার। 

পরে যায় পুলিশ:
ঘটনার খবর দেওয়া হয় পুলিশ। তা শুনেই এলাকায় যায় পুলিশ। মারমুখী জনতার হাত থেকে উদ্ধার করা হয় অভিযুক্ত দুইজনকে। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। দুজনকেই আটক করা হয়েছে। খোঁজ নেওয়া হচ্ছে গাড়িটি সম্পর্কে।

ভারত সরকারের বোর্ড লাগিয়ে কীভাবে এধরনের কাজ হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। বোর্ডের আড়ালে অপরাধমূলক ঘটনা ঘটলে তা কীভাবে বোঝা যাবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এমন ঘটনায় ওই এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। দ্রুত এলাকায় নজরদারি ও নিরাপত্তা বৃদ্ধি করার দাবি তোলা হয়েছে স্থানীয়দের তরফে।

আরও পড়ুন: সরকারের জমিতে 'সরকারি' বাড়ি, ভাঙতে হল কোর্টের নির্দেশে

 

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Purba Bardhaman News: ‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget