এক্সপ্লোর

East Midnapore: আর জি কর-কাণ্ডের আবহে নির্দেশিকা বিতর্ক, ৯৩জন চিকিৎসককে নোটিস

আর জি কর-কাণ্ডের আবহেই এবার পূর্ব মেদিনীপুরের ৯৩জন চিকিৎসককে নোটিস ধরালেন জেলা স্বাস্থ্য আধিকারিক।

কলকাতা: আর জি কর-কাণ্ডের আবহেই পূর্ব মেদিনীপুরের ৯৩জন চিকিৎসককে নোটিস। বিচার চাওয়ার মাশুল বলে অভিযোগ IMA-র। যদিও ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট অ্যাক্ট ভাঙার দাবি CMOH-এর। 

চিকিৎসকদের নোটিস: আর জি কর-কাণ্ডের আবহেই এবার পূর্ব মেদিনীপুরের ৯৩জন চিকিৎসককে নোটিস ধরালেন জেলা স্বাস্থ্য আধিকারিক। কেন এই নোটিস? এবিষয়ে IMA-র দাবি, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ১৩ অগাস্ট মিছিল করায় নোটিস দেওয়া হয়েছে। যদিও CMOH জানিয়েছেন, ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট অ্যাক্ট ভাঙার জন্য ৯৩জন চিকিৎসককে নোটিস দেওয়া হয়েছে। তমলুকে IMA-র সম্পাদক কল্যাণময় বসু বলেন, "আমরা IMA-র থেকে খবর পেয়েছি গতকাল। এক্সিকিউটিভ কমিটিতে আলোচনা করছি। ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী, তাঁরা ডিউটিটা করবেন। একসঙ্গে ৯৩ জনকে নোটিস দিয়েছে এই আন্দোলনের সময়। এই সময় হঠাৎ কেন নোটিস? ব্যাপারটা আমার যাচাই করব। যদিও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় জানিয়েছেন, "এই চিঠি ৯৩ জন পেয়েছেন। এর সঙ্গে আন্দোলনের কোনও সম্পর্ক নেই। লাইসেন্সিং অথরিটি হিসেবে কোনও নার্সিংহোম বা স্বাস্থ্যকেন্দ্রে কোনও বেনিয়ম চলে তাহলে আমি দায়ী হয়ে যাই। লাইসেন্স থাকলে সেই নিয়ম তো মানতে হবে। অনেক চিকিৎসক লিখে পাঠিয়েছেন। সেসব পর্যালোচনা করছেন। ভুল শোধরানোর সুযোগ দেওয়া হবে। সেটা নাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।''

আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। এই আবহে CMOH-এর নির্দেশিকা ঘিরে তৈরি হয়ছে বিতর্ক। বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত নেফ্রোলজিস্ট ডা. স্মার্ত পুলাই বলেন, "আমরা যাঁরা বেসরকারি হাসপাতালে কাজ করি বা কোথাও চেম্বার করতে যাই এমন ডাক্তারদের কাছে এইরকম নোটিস আসছে। আমরা এতদিন চেম্বার করছিলাম কোনওদিন এরকম কোনও অভিযোগ পাইনি। এই আন্দোলনে যোগ দেওয়ার পরই তাঁদের কাছে বিভিন্ন রকম নোটিস পাঠানো হচ্ছে। এটা আন্দোলনের বিরুদ্ধেই এটা করা হচ্ছে।'' 

এদিকে কাল থেকে টেলি-মেডিসিন পরিষেবার ঘোষণা করল পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট। কাল থেকে প্রতিদিন সকাল ১০ থেকে দুপুর ২ পর্যন্ত টেলি-মেডিসিন পরিষেবার ঘোষণা করা হয়েছে। টেলি-মেডিসিন পরিষেবা পেতে হোয়াটসঅ্যাপ নম্বর: 8777565251, 8777569399, 8777579517, 6290326079। রবিবার রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে। আগামী ২ সেপ্টেম্বর লালবাজার অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: R G Kar News: আরজি কর কাণ্ডের আবহে দিল্লিতে রাজ্যপাল, শাহের সঙ্গে সাক্ষাত বোসের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Kolkata News: এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
Ananta Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget