Newtown News : নিউটাউনে রামনবমী শোভাযাত্রায় বাধা ঘিরে উত্তেজনা। অস্ত্র নিয়ে মিছিলে ঢোকে এক যুবক, পুলিশ অস্ত্র নিতে গেলে উত্তেজনা। বিজেপি কর্মী ও প্রার্থী পীযূষ কানোরিয়া পুলিশের হাত থেকে ওই যুবককে ছাড়াতে যান। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। অস্ত্র হাতে মিছিলে ঢোকা যুবককে আটক করেনি পুলিশ। রামনবমীতে অস্ত্র পুজো দিতে হয়, তাই অস্ত্র আনা হয়েছিল, দাবি বিজেপির। 

Continues below advertisement

রামনবমীর মিছিলে অস্ত্র হাতে দেখা গেল এক যুবককে। মিছিলে ছিলেন রাজারহাট-নিউটাউনের বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া। মিছিল শুরুর আগেই ওই যুবককে আটকে দেয় পুলিশ। বাধার মুখে পড়ে পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কিতে জড়ান বিজেপি কর্মীরা। শেষমেশ, অস্ত্র নামিয়ে মিছিল শুরু হয়। আজ রাজ্যজুড়ে বিভিন্ন প্রান্তে রাম নবমীর মিছিল করবেন বিজেপি নেতা, কর্মী, সমর্থকরা। তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে প্রশাসনের তরফে। কোনও অশান্তি রুখতে প্রস্তুত পুলিশ প্রশাসন।                                                                       

আজ রাজ্যজুড়ে পালিত হবে রামনমবমী, তিথি রয়েছে আগামীকাল পর্যন্ত। ইতিমধ্যেই, রামনবমীর প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে বুধবার বিশেষ বৈঠক হয়েছে নবান্নে। খোলা হয়েছে কন্ট্রোল রুমও। সূত্রের খবর, আজ থেকে শুরু করে রবিবার পর্যন্ত জেলায় জেলায় রামনবমীর মিছিল হওয়ার সম্ভাবনা। ভবানীপুরে কর্মসূচিতে অংশগ্রহণ শুভেন্দু অধিকারীর। আজ সবথেকে বেশি মিছিল হতে পারে হাওড়া, চন্দননগর ও ইসলামপুরে। ওই সব এলাকায় বিশেষ নজরদারির সিদ্ধান্ত। নবান্ন সূত্রে খবর, মোট ৩ হাজার পুলিশ মোতায়েন থাকবে রামনবমী উপলক্ষে। প্রয়োজনে CRPF-এর সাহায্য নেওয়া হবে। 

Continues below advertisement

রামনবমী উপলক্ষে নিউটাউন হনুমান মন্দির থেকে দমদম হনুমান মন্দির পর্যন্ত বিজেপির মিছিল। কেষ্টপুরের কাছে মিছিল পৌঁছতেই আটকে দিল পুলিশ। মিছিল আটকাতে আগেই রাস্তা জুড়ে ব্যারিকেড দিয়েছিল পুলিশ। ইসলামপুরে বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর শোভাযাত্রা আটকে দিল পুলিশরাস্তাতেই বসে পড়ে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীদের। মিছিল না ছাড়লে রাস্তাতেই চলবে বিক্ষোভ, জানিয়েছেন বিক্ষোভকারীরা। হাওড়া কাজিপাড়া থেকে রামনবমী উপলক্ষে মিছিল। অঞ্জনিপুত্র সেনার উদ্যোগে মিছিল যাবে হাওড়া ময়দান পর্যন্ত। রামনবমী উপলক্ষে ডেবরায় বাইক Rally দিলীপ ঘোষের। বিজেপির নেতা-কর্মীদের নিয়ে বাইক মিছিল করলেন তিনি।