কলকাতা: আজও ED-তে হাজিরা দিলেন না পার্থ চট্টোপাধ্য়ায়। তৃতীয় নোটিসেও হাজিরা এড়ালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। নিয়োগ দুর্নীতিতে CGO কমপ্লেক্সে হাজিরার নোটিস দেয় ED। শরীর অত্যন্ত খারাপ, নোটিসের জবাবে জানালেন পার্থ।
আরও পড়ুন, কলকাতার এই রাস্তাগুলিতে বের হবে রামনবমীর মিছিল, বাইরে বেরোনোর আগে দেখুন ট্রাফিক আপডেট, রইল বিস্তারিত
এর আগে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদের আর্জি জানান পার্থ। বাড়িতে জিজ্ঞাসাবাদের আর্জি খারিজ করে দেয় ED। আর্জি খারিজ করে তৃতীয়বার হাজিরার জন্য নোটিস ED-র। তৃতীয় নোটিসেও হাজিরা দিলেন না পার্থ চট্টোপাধ্য়ায়। বারবার গরহাজির, আইনি ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইডি, খবর সূত্রের।
এবার এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্য়ায়কে ডেকে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
এবার এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্য়ায়কে ডেকে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একইসঙ্গে তলব করা হয় অর্পিতা মুখোপাধ্য়ায়কেও। দুজনকে হাজিরা দিতে বলা হয়েছিল সিজিও কমপ্লেক্সে।নিয়োগ দুর্নীতির অভিযোগে তিন বছর জেল খেটে, সদ্য় জামিনে মুক্তি পেয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায়।বিধানসভা ভোটের আগে, নিজের নির্বাচনী কেন্দ্র, বেহালা পশ্চিমে জনসংযোগেও দেখা গেছে তাঁকে।তার মধ্য়েই এবার পার্থ চট্টোপাধ্য়ায়কে ফের ডেকে পাঠায়এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
SSC নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের নাম উঠে আসে
সম্প্রতি তলব করা হয়েছিল তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়কেও। ইডি সূত্রে খবর, আগামী সপ্তাহে ২ জনকেই সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় দুজনকেই গ্রেফতার করা হয়েছিল। ED সূত্রে খবর, SSC নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের নাম উঠে আসে।কীভাবে SSC-র চাকরি বিক্রি করা হয়েছিল? তা নিয়ে মিডলম্যানদের বয়ান থেকে ও একাধিক নথি থেকে বহু তথ্য পাওয়া গেছে। যেখানে পার্থ চট্টোপাধ্যায়ের নাম উঠে এসেছে।
অর্পিতা মুখোপাধ্য়ায়ের দু'টি ফ্ল্য়াট থেকে নগদ ৫০ কোটি টাকা
২০২২ সালের ২৩ অগাস্ট নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্য়ায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিত মুখোপাধ্য়ায়কে গ্রেফতার করেছিল ED.অর্পিতা মুখোপাধ্য়ায়ের দু'টি ফ্ল্য়াট থেকে নগদ ৫০ কোটি টাকা। এবং গয়নার পাহাড় উদ্ধার হয়েছিল। বিভিন্ন জায়গায় 'অপা' নামে বহু সম্পত্তিরও হদিশ মেলে কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি। এবার ভোটের মুখে সেই পার্থ চট্টোপাধ্য়ায় এবং অর্পিতা মুখোপাধ্য়ায়কে ফের তলব করল ইডি।
